প্যারিস যাওয়ার আগেই বিমানবন্দরে 'আটক' pulitzer পুরষ্কারজয়ী চিত্রসাংবাদিক
কাশ্মীরি চিত্র সাংবাদিক Sana Irshad Mattoo-কে আটকানোর অভিযোগ। বিদেশে যাওয়ার আগে আটকানো হয়েছে বলে খবর। Sana Irshad Mattoo এর আগে pulitzer -এর মতো পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্
কাশ্মীরি চিত্র সাংবাদিক Sana Irshad Mattoo-কে আটকানোর অভিযোগ। বিদেশে যাওয়ার আগে আটকানো হয়েছে বলে খবর। Sana Irshad Mattoo এর আগে pulitzer -এর মতো পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে নয়া বিতর্ক তৈরি হয়েছে।

এভাবে একজন পুরস্কার প্রাপ্ত চিত্রসাংবাদিককে আটকানোর অভিযোগ সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন স্তর থেকে নিন্দা'র ঝড়।
আজ শনিবার দিল্লি'র ইন্দিরা গান্ধী আন্তজাতিক বিমানবন্দরে Sana Irshad Mattoo-কে আটকান ইমেগ্রেশনের আধিকারিকরা। জানা যাচ্ছে, আধিকারিকরা জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে ওই সাংবাদিকের উপর আরোপিত বিধিনিষেধের কথা তুলে ধরেছেন। জানা যাচ্ছে, সানা প্যারিসে'র একটি চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্যে দিল্লি থেকে রওনা হচ্ছিলেন। চিত্র প্রদর্শনী ছাড়াও একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল সানা'র। আপাতত সমস্ত সূচি সানা'র বাতিল হয়েছে বলেই জানা যাচ্ছে।
তবে এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে কার্যত গর্জে উঠেছেন Sana Irshad Mattoo। তিনি লিখেছেন, আজ যা হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত। শুধু তাই নয়, এই ইস্যুতে সোশ্যাল মিডিয়াতে একের পর এক তোপ দেগেছেন pulitzer-পুরস্কারজয়ী ফটোগ্রাফার।
তিনি লিখছেন, Serendipity Arles Grant 2020-এর 10 জন পুরস্কারপ্রাপ্তদের একজন হিসাবে, আমার একটি বই প্রকাশ এবং ফটোগ্রাফি প্রদর্শনীর জন্য শনিবার দিল্লি থেকে প্যারিস যাওয়ার কথা ছিল। ফরাসি ভিসা পাওয়া সত্ত্বেও দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে থামানো হয় বলে দাবি তাঁর। তবে কেন তাঁকে আটকানো হয় সে বিষয়ে সুনিদষ্ট কারণ আধিকারিকরা জানাননি বলেই দাবি। চিত্র সাংবাদিকের দাবি, তাঁকে শুধু জানানো হয় বিদেশ যেতে পারব না আমি।
তবে জম্মু ও কাশ্মীর পুলিশ আধিকারিকরা নিশ্চিত করেছেন যে মাট্টুকে নো-ফ্লাই তালিকায় রাখা হয়েছে। বিষয়টিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে অল্ট নিউজের সাংবাদিককে গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। ২০১৮ সালের করা একটি টুইটের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে । আর এর মধ্যেই এই ঘটনা নয়া বিতর্ক তৈরি করেছে।












Click it and Unblock the Notifications