অবশেষে পুলিশের হাতে অমৃতপাল সিং, পাঞ্জাব থেকে নিয়ে যাওয়া হচ্ছে অসমে
অবশেষে ধরা দিলেন তিনি। গত এক মাস ধরে হন্যে হয়ে তাঁকে খুঁজছিল পাঞ্জাব পুলিশ। অবশেষে পাঞ্জাবের মোগা থেকে তাঁকে গ্রেফতার করা হল অমৃতপাল সিংকে। অবশ্যে সেখানে তিনি পাঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সূত্রের খবর আজই তাঁকে পাঞ্জাব থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছে।
গত এক মাস ধরে পাঞ্জাব পুলিশকে ঘোল খাইয়ে ছেড়েছেন অমৃতপাল সিং। গত ১৮ মার্চ থেকে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। হন্যে হয়ে তাঁকে পাঞ্জাব তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ। কিন্চু কিছুতেই পুলিশের হাতে ধরা দেননি তিনি।

গত পরশু পাঞ্জাবে বিমানবন্দরে তাঁর স্ত্রীকে আটক করেছিল পুলিশ। তার ২ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অমৃতপাল। জানা গিয়েছিল অমৃতপালের স্ত্রী কীরণদীপ কৌর লন্ডনে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাঁকে চিনে ফেলে তাঁকে আটক করে।

খালিস্তানপন্থী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে অমৃতপাল সিং এবং তাঁর সংগঠন ওয়ারিশ পাঞ্জাব দে-র বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করতে গেলে বাইকে চেপে তিনি পালিয়ে যান। তারপর একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজে অমৃতপাল সিংকে দেখা গিয়েছে। পুলিশ যতবারই তাঁকে ধরার চেষ্টা করেছে ততবারই পুিলশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছেন তিনি।
তাঁকে পাঞ্জাবের মোগা থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জেলে রাখা হবে তাঁকে। পাঞ্জাবে তাঁকে জেলে রাখলে জেল থেকেই সংগঠন বিস্তার করতে পারেন এই আশঙ্কাতেই তাঁকে অসমে নিয়ে গিয়ে সেখানে জেলে রাখা হচ্ছে। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে সোস্যাল মিডিয়ায় অমৃতপালের গ্রেফতারির কথা স্বীকার করে নিয়ে শান্তি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications