অপেক্ষা আর কয়েক ঘণ্টার, দেবতার আবহনের পুজো শুরু অযোধ্যায়
অপেক্ষা আর কয়েক ঘণ্টার, দেবতার আবহনের পুজো শুরু অযোধ্যায়
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে রাম মন্দির নির্মাণের ভূমিপুজো। তার আগে দেবতাদের আবাহনের পুজো শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। চার দফায় হবে পুজো। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে শ্রীরামের ইস্ট দেবতার আবাহনের পুজো।

অযোধ্যায় আবাহনের পুজো
কাল ভুমিপুজো। তার আগে দেবতাদের ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী করতে আজ থেকে শুরু হয়ে গিয়েছে আবাহনের পুজো। চার দফায় চলবে পুজো। রাম লাল্লার অস্থায়ী মন্দিরে পুজো শুরু হয়েছে। সোমবার সেখানেই হয়েছে গণেশপুজো।

বৈষ্ণব মতে চলছে পুজো
বৈষ্ণব মতে চলছে দেবতার আবাহনের পুজো। বৈষ্ণব মতে রাম চন্দ্রের আগমনের আগে দেবতাদের তুষ্ট করে তাঁদের পুজো করে সন্তুষ্ট করতে হয়। অর্থাৎ রামের ইস্টদেবতারদের আবাহন করতে হয়। সেই প্রক্রিয়াই শুরু হয়েছে অযোধ্যায়।

৫ তারিখ ভূমি পুজো
৫ তারিখ সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ। অযোধ্যায় ভূমি পুজোর মধ্য দিয়ে সূচণা হবে রাম মন্দির নির্মাণের তার আগে দেবতার আবাহনের পুজো চলছে। চার দফায় হবে অনুষ্ঠানে। এই পুজোয় মহাদেবী, শিব, গণেশ, দশ দিগপাল এবং স্বদেশ মাতার আবাহন করা হবে।

চার দফার পুজো
দেবতার আবহানে চার দফার পুজো চলছে। প্রথম দফায় শঙ্কর, মহাদেবী, গণেশকে আবাহন জানানো হবে। দ্বিতীয় দফায় রামের সৈনিক নল, নীল এবং সুগ্রিবকে আবাহন করা হবে। তৃতীয় দফায় রাজা দশরথ এবং তাঁর তিন রাণি কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রাকে আবাহন করা হবে। চতুর্থ দফায় রামের চার ভাই এবং তাঁদের স্ত্রী ও হনুমানকে আবাহন করা হবে।












Click it and Unblock the Notifications