কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে প্রথম পণ্ডিচেরি, রাজ্য বিধানসভায় পাস হল সিএএ বিরোধী প্রস্তাব
কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে প্রথম পণ্ডিচেরি, রাজ্য বিধানসভায় পাস হল সিএএ বিরোধী প্রস্তাব
পণ্ডিচেরি বিধানসভায় পাস হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব। পণ্ডিচেরিই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল যেখানে এই প্রস্তাব পাস করা হল। এর আগে পাঁচ রাজ্যে এই প্রস্তাব পাস হয়েছে।

পণ্ডিচেরি বিধানসভায় পাস সিএএ বিরোধী প্রস্তাব
কেন্দ্র শাসিত অঞ্চলও বাদ থাকল না সিএএ-র বিরোধিতায়। বুধবার পণ্ডিচেরি বিধানসভায় পাস হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব। এই প্রথম কোনও কেন্দ্র শাসিত রাজ্যে এই প্রস্তাব পাস হল। সিএএ বিরোধিতায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে। বিধানসভার বিশেষ অধিবেশনে এই প্রস্তব পাস করানো হয়। যদিও এই প্রস্তাব পাসের সময় বিধানসভা অধিবেশন বয়কট করেছিল অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এবং এআইডিএমকে-র বিধায়করা।

পাঁচ রাজ্যে প্রস্তাব পাস
এর আগে পাঁচ রাজ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। প্রথমে বাম শাসিক কেরল এই প্রস্তাব পাস করে। তারপর কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ,রাজস্থান এবং পাঞ্জাব। তারপরে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গও সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। এর পরে তেলঙ্গানা সরকারও এই প্রস্তাব পাস করাবে বলে জানিয়েছে।

শাহিন বাগে আন্দোলন
এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলন চলছে। এই আন্দোলকে ইস্যু করার জন্যই দিল্লিতে বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। সিএএ বিরোধী আন্দোলন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দিল্লি বিধানসভা ভোটের ফলাফলে।












Click it and Unblock the Notifications