কাশ্মীরে এবার পণ্ডিচেরী মডেল অনুসরণ করবে কেন্দ্র! কী হতে পারে ভূস্বর্গে

সংবিধানের ৩৭০ ধারা যা কাশ্মীরে স্বাধীনকার পর থেকেই প্রায় বলবৎ করা হয়েছিল, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হচ্ছে।

সংবিধানের ৩৭০ ধারা যা জম্মু ও কাশ্মীরে স্বাধীনকার পর থেকেই প্রায় বলবৎ করা হয়েছিল, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হচ্ছে। এছাড়া কাশ্মীরকে রাজ্যের বদলে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হচ্ছে। এছাড়া লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হচ্ছে।

কাশ্মীরে পণ্ডিচেরী মডেল অনুসরণ করবে কেন্দ্র! কী হতে পারে ভূস্বর্গে

সূত্রের খবর, কেন্দ্র কাশ্মীরে পণ্ডিচেরী মডেল অনুসরণ করবে। এখনও পর্যন্ত দিল্লি ও পণ্ডিচেরীতে নিজস্ব আইনসভা রয়েছে। এবার তা কাশ্মীরেও থাকবে। লাদাখে যে কেন্দ্রশাসিত অঞ্চল হবে সেখানে আইনসভা থাকবে না।

এখন ঘটনা হল, দিল্লি ও পণ্ডিচেরীর প্রশাসনের মধ্যেও পার্থক্য রয়েছে। দিল্লিতে প্রশাসন চালায় কেন্দ্র। আর পণ্ডিচেরীতে চালায় রাজ্য সরকার। যার অর্থ কাশ্মীরেও স্থানীয় প্রশাসনের হাতেই দায়িত্বভার ন্যস্ত করা হবে। এছাড়া একজন লেফটেন্যান্ট গভর্নর থাকবেন কাশ্মীরে।

পণ্ডিচেরীর সমস্ত মামলা যেমন হাইকোর্ট না থাকায় মাদ্রাজ হাইকোর্টে শোনা হয়। সেভাবেই কাশ্মীরের উচ্চ আদালত যদি না থাকে তাহলে সমস্ত মামলা দিল্লি হাইকোর্টে শোনা হবে। তবে এই নিয়ে কী সিদ্ধান্ত হয় তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+