স্বচ্ছতা বড় বালাই! ড্রেনে নেমে পাঁক তুললেন পুদুচেরির মুখ্যমন্ত্রী
স্বচ্ছতা অভিযানে নেমে পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী একধাপ এগিয়ে ড্রেনে নেমে পাঁক তুললেন।
স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সারা দেশে সাড়া পড়ে গিয়েছে। দলমত নির্বিশেষে আমজনতা থেকে রাজনৈতিক নেতারা সকলে স্বচ্ছতা অভিযানে শামিল হয়ে এলাকায় এলাকায় সচেতনতা বাড়িয়ে তুলছেন। এদিন মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে সারা দেশে স্বচ্ছতা অভিযান নিয়ে প্রচার চলেছে। 'স্বচ্ছতা হি সেবা' এই ভাবনাকে পাথেয় করেই সকলে চলার পণ করেছেন।

স্বচ্ছতা অভিযানে নেমে পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী একধাপ এগিয়ে ড্রেনে নেমে পাঁক তুললেন। সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন তিনি। তা সোশ্যাল মিডিয়ায় আসার পরই ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওয় দেখা যাচ্ছে, নারায়ণস্বামী লুঙ্গি পরেই ড্রেনে নেমে কোদাল দিয়ে পাঁক তুলছেন। আশপাশে তাঁকে ঘিরে রেখেছে দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষীরা।
সারা দেশে স্বচ্ছতা অভিযানকে গতিশীল করতে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতা হি সেবা অভিযান শুরু করেছেন। সেই প্রচারেই অন্য মাত্রা যোগ করলেন নারায়ণস্বামী।












Click it and Unblock the Notifications