অবাক করলেন প্রধানমন্ত্রী, রাহুল গান্ধীকে সব রঙের পদকে 'স্নান' করালেন নরেন্দ্র মোদী

কংগ্রেস বিভাজন, মিথ্যার রাজনীতি করছে। আর মিথ্যা কথা বলার জন্য সোনা, রুপো, ব্রোঞ্জ পদক জয় করেছে কংগ্রেস। এদিন পুদুচেরিতে শতাব্দী প্রাচীন দলকে এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাহুল গান্ধীর কথায় প্রধানমন্ত্রী অবাক বলেও জানান এদিন।

রাহুল গান্ধীর কথায় অবাক মোদী

রাহুল গান্ধীর কথায় অবাক মোদী

উল্লেখ্য, এর আগে কেরলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন যে সরকার গঠন করতে পারলে তাঁর দল মৎসমন্ত্রক গঠন করবেন। এদিন সেই প্রসঙ্গ টেনে এনে প্রধামন্ত্রী মোদী বলেন, 'আমি অবাক হচ্ছি এটা জেনে যে রাহুল গান্ধী জানেনই না যে ২০১৯ সালেই কেন্দ্রীয় সরকার মৎসমন্ত্রক তৈরি করেছে।'

রাহুল গান্ধীকে আক্রমণ প্রধানমন্ত্রীর

রাহুল গান্ধীকে আক্রমণ প্রধানমন্ত্রীর

ভোটমুখী পুদুচেরিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুদুচেরিতে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। সেখানেই রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদী বলেন, 'আমি তো স্তম্ভিত। দুবছর আগেই বর্তমান এনডিএ সরকার এই মন্ত্রক তৈরি করেছে। মৎস্যক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে গত দুবছরে ৮০ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে। ওনার কথা শুনে তো অবাক হয়ে যাচ্ছি।'

নারায়ণস্বামীকেও আক্রমণ মোদীর

নারায়ণস্বামীকেও আক্রমণ মোদীর

এদিকে পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্মণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছিলেন মানুষ ও নিজের দলের নেতাকে, কারণ দলের সংস্কৃতিই দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। ২০১৬ সালে পুদুচেরি কংগ্রেসকে ক্ষমতায় আনে অনেক আশা নিয়ে। সমস্যার সমাধান করবে বলে। কিন্তু পাঁচ বছর পরেও মানুষ হতাশ এবং একেবারেই খুশি নয়। জনগণের সরকার পায়নি কেউ। কিন্তু সরকার দিল্লির হাইকমান্ডকে খুশি করতে ব্যস্ত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+