ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারাল দক্ষিণের কংগ্রেস সরকার, বিজেপির পদক্ষেপ নিয়ে জল্পনা
বিধানসভা নির্বাচনের (assembly election) এখনও কয়েকমাস বাকি রয়েছে। সেই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্বাধীন পুদুচেরির (puducherry) সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। গত কয়েকদিনে একদিকে যেমন চার কংগ্রেস (congress) বিধায়ক
বিধানসভা নির্বাচনের (assembly election) এখনও কয়েকমাস বাকি রয়েছে। সেই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্বাধীন পুদুচেরির (puducherry) সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। গত কয়েকদিনে একদিকে যেমন চার কংগ্রেস (congress) বিধায়ক ইস্তফা দিয়েছেন, অন্যদিকে এক বিধায়কের সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে।

২০১৬-র নির্বাচনের পর কংগ্রেসের অবস্থা
২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস পুদুচেরিতে ৩০ টি আসনের মধ্যে ১৫ টি আসন দখল করেছিল। জোটসঙ্গী ডিএমকে পেয়েছিল ৪ টি আর এক নির্দল তাদের সমর্থন করেছিল। অন্যদিকে বিরোধী আসনে থাকা এনআর কংগ্রেস সাতটি আসনে জয়ী হয়েছিল এবং তাদের সহযোগী এআইএডিএমকে পেয়েছিল চারটি আসন। যদি পরবর্তী সময়ে সেখানকার উপরাজ্যপাল কিরণ বেদি বিজেপির তিনজনকে মনোনীত করেন। তাদের ভোটদানের ক্ষমতাও দেন। এইভাবেই বিধানসভার ক্ষমতা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ করা হয়।

উপরাজ্যপালের বিরুদ্ধে কাজে বাধার অভিযোগ
কংগ্রেসের তরফে ভি নারায়নস্বামী সরকার গঠন করেন। তবে শুরু থেকেই তাঁর অভিযোগ ছিল, উপরাজ্যপাল তাঁকে কাজ করতে দিচ্ছেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রী উপ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাত করেন। তাঁকে স্মাকলিপিও দেন। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতির সাক্ষাতপ্রার্থী কেননা উপরাজ্যপাল কিরণ বেদি প্রতি পদক্ষেপে কাজে বাধা দিচ্ছেন। এছাড়াও উপরাজ্যপাল সরকারি আধিকারিকদের ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফলে মুক্তমনে সরকারি আধিকারিকরা কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

পুদুচেরির গুরুত্ব খর্বের অভিযোগ
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মে্াদী এবং উপরাজ্যপাল কিরণ বেদি মিলে পুদুচেরির মর্যাদা খর্ব করতে চাইছেন। কেন্দ্রশাসিত এই অঞ্চলকে তামিলনাড়ুর সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী, উপরাজ্যপাল এবং বিজেপি পুদুচেরির সরকারকে বঞ্চিত করছেন, তাদের ক্ষমতা খর্বেরও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাদের সরকারের প্রস্তাবিত বেশ কয়েকটি কল্যাণমূলক এবং উন্নয়নমূলক প্রকল্পে বাধা তৈরি করারও অভিযোগ করেছিলেন তিনি।

শক্তি কমেছে কংগ্রেসের
গত কয়েকদিনে বিধানসভা শক্তি কমেছে কংগ্রেসের। চার কংগ্রেস বিধায়ক একের পর এক পদত্যাগ করেছেন। টুইটারে তাঁরা তাঁদের পদত্যাগের কথা জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী এব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে আসতে পারেন এবং তিনি সরকারের অবস্থানের কথাও জানাতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাহুল গান্ধীর পুদুচেরি যাওয়ার কথা। তার আগেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাহুল গান্ধীর এই সফর পুদুচেরিতে কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পর প্রথমবার। পুদুচেরি ও চামিলনাড়ুতে ভোট হতে পারে মে মাসে।












Click it and Unblock the Notifications