'রাহুল ভাইয়া' সুর ধরে মৎসদফতর ইস্যুতে সোনিয়া-পুত্রকে খোঁচা অমিতের

পুদুচেরি বিধানসভা নির্বাচন ঘিরে ধীরে ধীরে তাতছে সেখানের রাজনৈতিক পরিবেশ। ৩০ আসনের পুদুচেরি বিধানসভা নির্বাচনে এদিন প্রচার করতে এসে অমিত শাহ ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাহুল গান্ধীকে একহাত নেন।

রাহুলকে জবাব

রাহুলকে জবাব

এদিন পুদুচেরিতে অমিত শাহ পা রেখেই রাহুল গান্ধীর গত সফরের বক্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়েননি। অমিত শাহ বলেন, 'রাহুল গান্ধী কিছুদিন আগে এখানে এসে বলেছেন যে মোদী সরকার কেন আলাদা মৎসমন্ত্রক ঘোষণা করেনি! নরেন্দ্র মোদীজি ইতিমধ্যেই আলাদা মৎসমন্ত্রক নিয়ে কাজ করেছেন। রাহুল ভাই আপনি ছুটিতে ছিলেন, তাই আপনি এগুলো জানতেন না।'

অমিতের খোঁচা

অমিতের খোঁচা

এদিন রাহুলকে খোঁচা দিয়ে অমিত শাহের প্রশ্ন, 'আমি পুদুচেরির মানুষকে জিজ্ঞাসা করতে চাই, যে পার্টির নেতা লোকসভায় বছরের পর বছর রয়েছেন তিনি জাননেনই না যে আলাদা মৎসদফর দেশে ২ বছর আগে তৈরি হয়েছে, সেই পার্টি কি পুদুচেরির উন্নয়ন করতে পারবে? '

আত্মঘাতী গোলের পর রাহুলের বার্তা

আত্মঘাতী গোলের পর রাহুলের বার্তা

পুদুচেরিতে মৎসমন্ত্রক নিয়ে রাহুলের মন্তব্য কার্যত পুদুচেরিতে কংগ্রেসের আত্মঘাতী গোলের সমান! সেই জায়গা থেকে পরে রাহুল গান্ধী বলেন, তিনি একটি মন্ত্রকের আওতায় একটি দফতরের কথা বলেননি, তিনি আলাদা করে একটি মৎসমন্ত্রকের কথা বলতে চেয়েছেন।

পুদুচেরির পরিস্থিতি

পুদুচেরির পরিস্থিতি

এদিকে, পুদুচেরির পরিস্থিতি নিয়ে রীতিমতো তোলপাড় জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অভাবে কংগ্রেসের সরকার পড়ে গিয়েছে। সেখানে বিজেপি নিজেদের দাবি পেশ করেনি। এমন জায়গা থেকে আপাতত পুদুচেরিতে রাষ্ট্রপকি শাসন জারি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+