গাড়িতে পেট্রল-ডিজেল ভরতে এবার বাধ্যতামূলক PUC সার্টিফিকেট! রইল বিস্তারিত
বড়সড় সিদ্ধান্তের পথে দিল্লি সরকার। গাড়িতে পেট্রোল কিংবা ডিজেল ভরতে এবার বাধ্যতামূলক হতে চলেছে no pollution certificate। খুব শিঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করতে চলেছে দিল্লি সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে রাজধান
বড়সড় সিদ্ধান্তের পথে দিল্লি সরকার। গাড়িতে পেট্রোল কিংবা ডিজেল ভরতে এবার বাধ্যতামূলক হতে চলেছে no pollution certificate। খুব শিঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করতে চলেছে দিল্লি সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে রাজধানীর যে কোনও পাম্পে তেল ভরার ক্ষেত্রে দেখাতেই হবে no pollution certificate।

no pollution certificate না দেখালে কিংবা ফেল থাকলে আর মিলবে না পেট্রল কিংবা ডিজেল। ফলে আগামিদিনে খুবই গুরুত্বপূর্ণ একটি নথি হতে চলেছে PUCC।
তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ কি ভাবছে তা জানতে চাইবে দিল্লির অরবিন্দ সরকার। আর এজন্যে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হবে। এমনটাই সুত্রের খবর। দিল্লি পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, এই নীতি নেওয়ার একটাই কারন দিল্লিতে যাতে দুষণ কমানো যায়।
শুধু তাই নয়, দুষণ ছড়াচ্ছে এমন গাড়ি যাতে রাজধানীর বুকে না চলে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দাবি আপ সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর।
মন্ত্রী আরও জানিয়েছেন, দুষনের কারনে দিল্লিতে শ্বাস নেওয়া কঠিন। সেখানে দাঁড়িয়ে সরকারের এই নীতি দূষণ নিয়ন্ত্রন করার ক্ষেত্রে অনেকটাই কাজ করবে বলে অনুমান তাঁর। গোপাল রাই এই প্রসঙ্গে আরও বলেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল খুবই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে চলেছেন।
তাঁর মতে, দিল্লি সহ গোটা উত্তর ভারতকে বিশেষ করে ঠান্ডার সময়ে ব্যাপক ভাবে বায়ু দুষনের মোকাবিলা করতে হয়। আর সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত কার্যকর হলে চার চাকা কিংবা দুই চাকার মালিকদের পাম্পে তেল ভরতে গেলে অবশ্যই PUC সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক হবে বলে দাবি পরিবেশমন্ত্রীর।
এই সিদ্ধান্ত কার্যকর করার আরও একটি মুখ্য কারণ হল সমস্ত গাড়ির দুষণের মাত্রা ভালো ভাবে নজরে রাখা। ফলে এবার থেকে পকেটেই রাখতে হবে PUC সার্টিফিকেট। তবে কোনও গাড়ির ক্ষেএে যদি PUC সার্টিফিকেট না থাকে তাহলে সংশ্লিষ্ট গাড়িতে তেল ভরবে না পাম্প। নতুন করে তাঁকে PUC সার্টিফিকেট করতে হবে আর তা দেখাতে হবে। এরপরেই তেল দেওয়া হবে। জানিয়েছেন পরিবেশমন্ত্রী।
PUC সার্টিফিকেট আসলে কি?
PUC সার্টিফিকেট হল 'Pollution under Control' । রেজিস্টার্ড PUC কেন্দ্র থেকেই এই নথি দেওয়া হয়ে থাকে। যা গাড়ির দুষনের বিষয়ে বিস্তারিত জানায়। রাজধানী দিল্লিতে অন্তত ১০টি কেন্দ্রে এমন প্রায় ৯৬৬টি এমন কেন্দ্র রয়েছে। যা গাড়ির দূষণ মেপে দুষণ সংক্রান্ত তথ্য দেয়। আর তা দেয় PUC সার্টিফিকেট হিসাবে। এতে লেখা থাকে এই গাড়ি কতটা দুষণ ছড়াচ্ছে পরিবেশে। একটা সময় অন্তর PUC সার্টিফিকেট নতুন করে করাতে হয়।












Click it and Unblock the Notifications