Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে অবহেলা কিংবা বিলম্ব নয়! আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

জনগণকে কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে অবহেলা কিংবা দেরি লহ্। করা হবে না। এই ভাষাতেই রাজ্যের আধিকারিকদের সতর্ক করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গোরক্ষনাথ মন্দিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় এইসব কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ভুক্তভোগীদের সাহায্য করতে এবং সুবিধাভোগীদের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রদানে কোনও দেরি করা উচিত নয়। কোনও অবহেলাও বরদাস্ত নয়। গোরক্ষনাথ মন্দির কমপ্লেক্সে মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনের সামনে আয়োজিত জনতা দর্শনের সময় জনগণের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

যোগী আদিত্যনাথ

কোনও পর্যায়ে কোনও সমস্যা দেখা দিলে তা খুঁজে বের করে সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও পর্যায়ে যদি ইচ্ছাকৃতভাবে কোনও বিষয় ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেখানকার দায়িত্ব নিশ্তিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জনতাদর্শন কর্মসূচিতে প্রায় ৪০০ অভিযোগ শোনেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই। তিনি প্রতিটি সমস্যার কার্যকর সমাধানের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত প্রশাসন ও পুলিশ কর্তাদের বিষয়টি বুঝিয়ে বলেছেন।

কয়েকটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, কেন কোনও ব্যক্তি কোনও কোনও সময় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয় কিংবা প্রশাসনের সহযোগিতা পায় না। অন্যদিকে মুখ্যমন্ত্রী জমি দখলের অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

যোগী আদিত্যনাথ

বহু মানুষ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে জনতার দর্শনে এসেছিলেন। মুখ্যমন্ত্রী আধিকারিকদের দেওয়া নির্দেশে যত তাড়াতাড়ি সম্ভব সুবিধা দিতে নির্দেশ দেন। তিনি বলেন, চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী তহবিল থেকে পর্যাপ্ত সাহায্য দেওয়া হবে। এক মহিলা ক্যান্সার রোগীকে স্থানান্তরে আবেদন নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যরা, মুখ্যমন্ত্রী সেখানে ইতিবাচক সাড়া দেন।

জনতার দর্শনে অনেক মহিলা তাঁদের শিশু সন্তানদের নিয়ে এসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ শিশুদের সঙ্গে কথা বলেও এবং পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করেন। তাঁদে পড়শোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্যও আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী শিশুদের চকোলেট উপহার দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+