কর্ণাটকে বাজিমাত করবে কারা! স্থানীয় চ্যানেল কাদের এগিয়ে রাখছে
কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিতবে কারা? স্থানীয় কন্নড় চ্যানেল পাবলিক টিভির সমীক্ষায় সেই জনমতেরই আভাস দেওয়া হয়েছে।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিতবে কারা? স্থানীয় কন্নড় চ্যানেল পাবলিক টিভির সমীক্ষায় সেই জনমতেরই আভাস দেওয়া হয়েছে। কংগ্রেস সরকার গঠন করতে না পারলেও সবচেয়ে বেশি আসনে জয়ী হবে বলে সমীক্ষায় বলা হয়েছে। এছাড়া বিধানসভা ত্রিশঙ্কু হবে বলেও দাবি করা হয়েছে। বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে আসবে। এছাড়া জেডিএসও বেশ কিছু আসনে জয়ী হবে।

কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল
২২৪ বিধানসভার লড়াইয়ে একটি আসন মনোনীত। বাকী আসনগুলির মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে কংগ্রেস ৮৯-৯৪টি আসন পাবে। বিজেপি পাবে ৮৬-৯১চি আসন। এছাড়া জেডিএস পাবে ৩৮-৩৮টি আসন। এমনটাই মনে করা হয়েছে।

ভোট শতাংশের বিচারে
সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ভোট শতাংশের বিচারে ৩৬ শতাংশ ভোট পাবে। বিজেপি পেতে পারে ৩৩ শতাংশ ও জেডিএস পেতে পারে ২৩ শতাংশ ভোট। বাকী ৮ শতাংশ ভোট অন্যান্যদের মধ্যে ভাগ হয়ে যাবে। সবমিলিয়ে বিধানসভা ত্রিশঙ্কু হবে বলে সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে।

অন্নভাগ্যে খুশি জনতা
সমীক্ষা বলছে বর্তমান সিদ্দারামাইয়া সকারের অন্নভাগ্য প্রকল্পটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তবে লিঙ্গায়তদের ইস্যুতে বারবার সরকার সমালোচনার মুখে পড়েছে।

শহরেও দাপট কংগ্রেসের
বেঙ্গালুরু শহর এলাকায় বিজেপির দাপট বেশি রয়েছে বলে মনে করা হলেও পাবলিক টিভি সমীক্ষা বলছে কংগ্রেস সবচেয়ে বেশি ১৪টি আসন বেঙ্গালুরুতে জিতবে। এছাড়া বিজেপি ১২টি ও জেডিএস ১টি আসনে জিততে পারে।

১২ মে ভাগ্যপরীক্ষা
কর্ণাটক বিধানসভায় মূল লড়াই বিজেপি বনাম কংগ্রেসের। আগামী ১২ মে শনিবার কর্ণাটক বিধানসভা ভোট এক দফায় অনুষ্ঠিত হবে। ফলাফল বেরোবে ১৫ মে। ২৪ মে সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই সরকার গঠিত হবে।












Click it and Unblock the Notifications