'ইয়ে PUBG ওয়ালা হ্যায় ক্যায়া'! মোদীর মন্তব্যে করতালিতে ফেটে পড়ল পড়ুয়ারা, কী ঘটেছে দেখুন

কিশোর হোক বা তরুণ , একটা গোটা প্রজন্ম আপাতত মশগুল PUBG গেম নিয়ে। প্রযুক্তির যুগে এই গেমে রীতিমত বুঁদ যুব সমাজ। আর দেশের নবীন প্রজন্মের এই PUBG তে মজে থাকার গল্প দেশের প্রধানমন্ত্রী ভালোই জানেন!

কিশোর হোক বা তরুণ , একটা গোটা প্রজন্ম আপাতত মশগুল PUBG গেম নিয়ে। প্রযুক্তির যুগে এই গেমে রীতিমত বুঁদ যুব সমাজ। আর দেশের নবীন প্রজন্মের এই PUBG তে মজে থাকার গল্প দেশের প্রধানমন্ত্রী ভালোই জানেন! আর সেজন্যই নতুন দিল্লিতে পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে PUBG-র প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর বক্তব্যে।

ইয়ে PUBG ওয়ালা হ্যায় ক্যায়া! মোদীর মন্তব্য়ে করতালিতে ফেটে পড়ল পড়ুয়ারা, কী ঘটেছে দেখুন

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। আর সেখানেই এক বাঙালির অভিভাবক নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন , তাঁর ছেলের অনলাইন গেমের নেশার প্রসঙ্গে। ওই মহিলা দাবি করেন, আগে তাঁর ছেলে ভালো রেজাল্ট করলেও এখন আর তা করতে পারছে না। মহিলার ধারণা , অনলাইন গেমের নেশার জন্য তাঁর ছেলের এমন পরিস্থিতি। অভিভাবকের এই দুশ্চিন্তার কথা শুনেই প্রধানমন্ত্রী মোদী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন ,'ইয়ে PUBG ওয়ালা হ্যায় ক্যায়া!' আর নরেন্দ্র মোদীর মুখে এমন বক্তব্য শুনে করতালিতে ফেটে পড়ে হল-এ উপস্থিত পড়ুয়ারা। এরপর প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে পরামর্শ দেন। শুধু পড়ুয়াদের পরামর্শ নয়, তাদের অভিভাবকদেরও তিনি পরামর্শ দিয়েছেন।

'পরীক্ষে পে চর্চা ' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদিন বলেন ,'বোর্ডের পরীক্ষা অন্যান্য পরীক্ষার মতোই। কিছু খেলনা ভেঙে গেলে শৈশব শেষ হয়ে যায় না। বোর্ডের পরীক্ষা জীবনের পরীক্ষা নয়। এটা আমাদের জীবনকে আটকে দেয়না। তবে এটা আমাদের জন্য় গুরুত্বপূর্ণ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+