সমর্থককে চড়, কড়া শাস্তির মুখে পড়তে পারেন ইউসুফ পাঠান

ভাদোদরা, ২৪ ডিসেম্বর : রঞ্জি ট্রফির ম্যাচে এক দর্শককে চড় মেরে বিপাকে ইউসুফ পাঠান। ইউসুফ সম্মুখীন হতে পারে কড়া শাস্তির। দেওয়া হতে পারে জরিমানা বা কয়েক ম্যাচে বাদও পড়তে পারেন ইউসুফ। এই ঘটনাটি ঘটেছে ভাদোদরার রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়ামে।

জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ভাদোদরা হেরে যায়। এক সমর্থক সমানে গালিগালাজ করতে থাকেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওই সমর্থককে চড় মারেন ইউসুফ। এই ঘটনাটি নিয়ে বিসিসিআই ম্যাচ রেফারি প্রশান্ত মহাপাত্রের কাছে অভিযোগ জানানো হয়েছে।

সমর্থককে চড়, কড়া শাস্তির মুখে পড়তে পারেন ইউসুফ পাঠান

সূত্রের খবর অনুযায়ী, ইউসুফ ক্রিজে ব্যাট করাকালীন ওই দর্শক এমন কিছুন মন্তব্য করেন যাতে রীতিমতো দুঃখ পান তিনি। শুধু তাই নয়, ইউসুফের সতীর্থদের প্রতিও একাধিক নোংরা গালিগালাজ করেন ওই তরুণ সমর্থক।

ভাদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি স্নেহাল পারিখ জানিয়েছেন, ওই তরুণ দর্শক পাঠানের পাশাপাশি আমবাতি রায়ুডুর বিরুদ্ধেও অশালীন মন্তব্য করেন। তা সহ্য করতে পারেননি পাঠান। আউট হয়ে যাওয়ার পরে ড্রেসিংরুমে ওই সমর্থককে ডেকে পাঠান ইউসুফ। আর সেখানেই দুবার ওই সমর্থককে চড় মারেন।

এই খবর পেয়েই ড্রেসিংরুমে ছুটে যান ইউসুফের ভাই ইরফান পাঠান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সূত্রের খবর অভিযুক্ত সমর্থকের এক আত্মীয় এই ঘটনায় ক্ষমাপ্রার্থনা করেছেন পাঠানের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+