সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও! জেপি নাড্ডা-সহ বিজেপির তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা
সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও পোস্টের অভিযোগ। বেঙ্গালুরু পুলিশ বিজেপি সভাপতি জেপি নাড্ডা, দলের আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এবং কর্নাটক রাজ্য বিজেপির প্রধান বিওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। প্রসঙ্গত রবিবার কর্নাটক প্রদেশ কংগ্রেস এব্যাপারে অভিযোগ জানায়।
সেই ভিডিওতে বলা হয়েছে কংগ্রেস মুসলিমদের জন্য সংরক্ষণের পক্ষপাতী। পুলিশের তরফে আইপিসির ধারা ১২৫ (নির্বাচনের সঙ্গে সম্পর্কিত শ্রেণিগুলির মধ্যে শত্রুতা প্রচার) এবং ৫০৫(২) (শ্রেণির মধ্যে শত্রুতা, ঘৃণা বা অস্বাভাবিকতা তৈরি বা প্রচার করা বিবৃতি)-র অধীনে মামলা নথিভুক্ত করেছে।

কংগ্রেসের অভিযোগ
কংগ্রেসের অভিযোগ, বিজেপির এই কাজ দাঙ্গায় উৎসাহ দেবে এবং বিভিন্ন ধর্মের মধ্যে শত্রুতা বাড়াবে। এছাড়াও কংগ্রেসের তরফে তফশিলি জাতি, তফশিলি উপজাতি সম্প্রদায়ের একটি নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য ভয় দেখানোর অভিযোগও করা হয়।
মুখ্য নির্বাচনী অফিসারের কাছে করা অভিযোগে বলা হয়, কর্নাটক বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটি ভিডিওতে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণিকে একটি বাসার ডিম হিসেবে চিত্রিত করা হয়েছে।
সেই ভিডিও ক্লিপে আরও বলা হয়, রাহুল গান্ধী মুসলিম সম্প্রদায় হিসেবে লেবেলযুক্ত একটি বড় ডিম রোপন করেছেন।
এসসি/এসটিদের ভয় দেখানোর অভিযোগ
কংগ্রেসের তরফে করা অভিযোগে বলা হয়েছে, ওই ভিডিওতে রাহুল ও সিদ্দারামাইয়ার চরিত্রকে এমনভাবে চিত্রিত করা হয়েছে, কংগ্রেস একটি .নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে। সেখানে বলা হয়েছে সরকাারি তহবিল মুসলিম সম্প্রদায়ের জন্য ব্যবহার করা হচ্ছে। যা পরে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণিকে তাদের সুবিধা থেকে বঞ্চিত করবে।
কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিজেপির ওই পোস্ট তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণিকে কংগ্রেসকে ভোট না দিতে ভয় দেখানো হয়েছে। কংগ্রেসের দাবি সেখানে বলা হয়েছে, এইসব শ্রেণির জন্য তহবিল মুসলিমদের জন্য খরচ করা হবে।
বিজেপির বিরুদ্ধে আরও অভিযোগ
কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেছে, গেরুয়া শিবির লোকসভা নির্বাচনে ওবিসি বিভাগে মুসলিমদের অন্তর্ভুক্ত করার মিথ্যা দাবি করে ভোট চাইছে।
কী ছিল সেই ভিডিওয়
ಎಚ್ಚರ.. ಎಚ್ಚರ.. ಎಚ್ಚರ..! pic.twitter.com/Pr75QHf4lI
— BJP Karnataka (@BJP4Karnataka) May 4, 2024












Click it and Unblock the Notifications