হিন্দু হয়ে গর্বিত, কিন্তু প্রথম পরিচয় আমি ভারতীয়, বললেন নরেন্দ্র মোদী

মোদী
নয়াদিল্লি, ২৮ এপ্রিল: তিনি হিন্দু। তাই গর্বিত। কিন্তু প্রথম পরিচয়, তিনি ভারতীয়। পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা বললেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

তিনি ক্ষমতায় আসছেন, এটা ধরে নিয়ে দৃশ্যতই উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী বলেছেন, "আমার ধর্ম হল হিন্দু। হিন্দু হয়ে আমি গর্বিত। কিন্তু আমার প্রথম ও প্রধান পরিচয়, আমি ভারতীয়। আমি আমার দেশকে ভালোবাসি। সুতরাং আপনারা বলতেই পারেন যে, আমি একজন দেশপ্রেমিক।"

বোঝাই যাচ্ছে, কংগ্রেস নরেন্দ্র মোদীকে যতই 'হিন্দুত্ববাদী' হিসাবে প্রচার করুক না কেন, তিনি নিজে গোঁড়া নন। হিন্দু হিসাবে নিজের পৃথক অস্তিত্ব নিয়ে গর্বিত হলেও দেশকে সবার ওপরে রাখছেন। এখানেই আরএসএসের গোঁড়ামির সঙ্গে তাঁর তফাত। কারণ আরএসএসের স্লোগান হল, "গর্ব সে বোলো হম হিন্দু হ্যাঁয়।" এক্ষেত্রে বহুত্ববাদী অর্থাৎ অন্যান্য ধর্মমতকে আপন করে নেওয়ার চেষ্টা অনুপস্থিত। কিন্তু নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের চেয়ে জাতীয়তাবাদকে এগিয়ে রেখেছেন। কখনও বলেননি, আগে ধর্ম পরে দেশ! মাত্র কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, কেন্দ্রে ক্ষমতায় এলে তাঁর সরকার চলবে সংবিধান মেনে। কোনও সংগঠনের (পড়ুন আরএসএস) মতাদর্শ মেনে নয়। গুজরাতেও সরকার চলছে ভারতের সংবিধান মেনে, ধর্মীয় গোঁড়ামির ওপর ভিত্তি করে নয়।

পিটিআই-কে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে সব ধর্মকে সমান চোখে দেখা। অথচ সেটা না করে ভোটব্যাঙ্কের স্বার্থে ধর্মে-ধর্মে বিভাজন ঘটাচ্ছে কংগ্রেস। আর 'ধর্মনিরপেক্ষতার বাঙ্কারে লুকোচ্ছে' নিজেদের।

"আমি কখনও বলিনি ভারতকে স্বর্গরাজ্য বানিয়ে ফেলব"

কিছুদিন আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন, "নরেন্দ্র মোদীর ভোটপ্রচার হল ধর্মীয় উন্মাদনা, ক্ষমতা আর টাকার বিপজ্জনক সমন্বয়।" এর জবাবে তিনি বলেন, লোকসভা ভোটে যারা একশো আসনও পাবে না, তারা নিরাশ হয়ে এ সব কথা বলছে।

উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, "আমি কিন্তু কখনও বলিনি ভারতকে স্বর্গরাজ্য বানিয়ে ফেলব আর এক চুটকিতে সব সঙ্কটের সমাধান করে দেব। আমি নিশ্চিত মানুষও এমন অলীক আশা করেন না। বরং মানুষ চায় একটা স্থিতিশীল, শক্তপোক্ত এবং সংবেদনশীল সরকার।" কংগ্রেসের নেতৃত্বে সেটা কখনও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী।

সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী যে তাঁর বিরুদ্ধে নিশানা শানিয়েছেন, সে ব্যাপারে সকৌতুকে নরেন্দ্র মোদীর জবাব, "একজন মেয়ে নিজের মাকে আড়াল করে কথা বলবে, এটাই স্বাভাবিক। একজন বোন নিজের দাদাকে বাঁচাতে কথা বলবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না।"

কিন্তু আপনার দল যে রবার্ট ভদরার কেলেঙ্কারি নিয়ে ভিডিও পর্যন্ত প্রকাশ করে ফেলল? তাঁর জবাব, "আমরা রবার্ট ভদরার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করতে চাই না। আমি নিজে গত ১০ বছর ধরে কংগ্রেসের প্রতিহিংসার শিকার হয়েছি। আইন আইনের পথে চলবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+