পুলিশের গুলিতে কিশোরের মৃত্যু, ফের বিক্ষোভে উত্তাল কাশ্মীর উপত্যকা

শ্রীনগর, ১৭ সেপ্টেম্বর : শুক্রবার পুলিশের ছোঁড়া গুলিতে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যুতে ফের বিক্ষোভে উত্তাল হল কাশ্মীর উপত্যকা। মৃত কিশোরের নাম মোমিন আলতাফ । শুক্রবার জম্মু কাশ্মীরের হারওয়ানে পুলিশের গুলিতেই মোমিনের মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকেও জানানো হয় ওই কিশোরকে যখন উদ্ধার করা হয় তখন তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। তবে পুলিশের গুলিতে মোমিন আলতাফের মৃত্যু হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কিশোরের মৃত্যুতে ফের বিক্ষোভে উত্তাল কাশ্মীর উপত্যকা

শনিবার সকালে মৃত কিশোরের অন্তিম ক্রিয়াকর্মের জন্য তার বাড়িতে বহু সাধারণ মানুষ হাজির হন। উল্লেখ্য নতুন করে দক্ষিণ কাশ্মীরের বহু এলাকাতেই বিক্ষোভ সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে । শুক্রবার সেই বিক্ষোভ হঠাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বেশ কিছু এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন।

হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই সংঘর্ষের ঘটনা জারি রয়েছে উপত্যকায়। সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কাশ্মীরে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এবারের ঈদের দিনেও দুই ব্যক্তির মৃত্যু হয়। নিরাপত্তা জোরদার করা হলেও বিক্ষোভ -সংঘর্ষের জেরে প্রায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে কাশ্মীর উপত্যকা। গত দুমাসে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ও সাধারণ মানুষ সহ প্রায় ৮৫ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+