কাশ্মীর অশান্ত! ইমরানের উস্কানি বার্তার পর উপত্যকায় কী ঘটছে

'মোদী কি ভেবে দেখেছেন কাশ্মীর থেকে যখন কারফিউ তুলে নেওয়া হবে তখন কী হবে'? ' কাশ্মীরে হাজার হাজার ছেলে মেয়েকে ডিটেনশন সেন্টরে রাখা হচ্ছে।' রাষ্ট্রসংঘে এই ভাষাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে উস্কানি দেন। আর এরপর থেকেই উপত্যকা অশান্ত। সেখানে ক্রমাগত পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে।

 শ্রীনগরে বিক্ষোভ!

শ্রীনগরে বিক্ষোভ!

সূত্রের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্যের পর থেকেই অশান্ত কশ্মীর। জানা গিয়েছে, পাকিস্তানের উস্কানি মূলক বক্তব্যের পর শ্রীনগরের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়তে শুরু করেন মানুষ। বেশ কিছু দোকান সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত খুললেও , তা পরে বন্ধ করে দেওয়া হয়।

 উপত্যকায় বিধি নিষেধ

উপত্যকায় বিধি নিষেধ

জানা গিয়েছে, অনন্তনাগ, অবন্তীপোরা, গান্দেরবাল, কুপওয়ারা, হান্ডওয়ারার মতো উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিধি নিষেধ আরোপিত হয়েছে। প্রসঙ্গত, এর আগে সরকার ঘোষমা করেছিল , সকালের দিকে যাবতীয় বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে উপত্যকা থেকে। সেই ঘোষণার ১২ ঘণ্টা পরই ফের একবার কাশ্মীরে লাগু হয় বিধি নিষেধ।

 লালচকের রাস্তা বন্ধ!

লালচকের রাস্তা বন্ধ!

বিভিন্ন মিডিয়া রিপোর্টে উঠে আসছে , অশান্তি এড়াতে কাশ্মীরের লাল চক এলাকা সংলগ্ন যাবতীয় রাস্তা বন্ধ করা হয়েছে। যাতে কোনও মতেই কাশ্মীরে আর অশান্তির আঁচ না ছড়ায়। এদিকে, শনিবার উপত্যকায় ফের একবার সেনা জঙ্গি সংঘর্ষে ৩ জঙ্গি নিকেশের ঘটনায় থমথমে এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+