সানি লিওনকে নিয়ে উত্তাল প্রতিবাদ দেশের এই জায়গায়, গণ-আত্মহত্যার হুমকি, জানুন বিস্তারিত

বেঙ্গালুরুতে বর্ষবরণ উৎসব উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সানি লিওনের যোগদান নিয়ে বিক্ষোভে উত্তাল কর্ণাটকের দক্ষিণপন্থী সংগঠনগুলি।

বেঙ্গালুরুতে বর্ষবরণ উৎসব উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সানি লিওনের যোগদান নিয়ে বিক্ষোভে উত্তাল কর্ণাটকের দক্ষিণপন্থী সংগঠনগুলি। এই ইস্যুতে কন্নরপন্থী সংগঠন কর্ণাটক রক্ষাবেদিক যুব সেনা এদিন বেঙ্গালুরুর মান্য়তা টেক পার্কের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

সানি লিওনকে নিয়ে উত্তাল প্রতিবাদ দেশের এই জায়গায়, গণ-আত্মহত্যার হুমকি, জানুন বিস্তারিত

এই সংগঠনের দাবি, ৩১ ডিসেম্বর রাতের বর্ষবরণের অনুষ্ঠানে যদি সানি লিওনের পারফরম্য়ান্স রাখা চলবে না। সানি লিওন ওই অনুষ্ঠানে যোগ দিলে এই সংগঠনের সদস্যরা গণ-আত্মহত্যার পথ বেছে নেবে বলে হুমকি দেওয়া হয়েছে। সংগঠনের দাবি সানি লিওন যদি ওই অনুষ্ঠানে যোগ দেন, তাহলে তা সংস্কৃতির প্রতি আঘাত হানার সামিল হবে।

সংগঠনের এক সদস্য দাবি করেন, সানি লিওনের স্বল্পবসন নিয়েই তঁদের যাবতীয় প্রতিবাদ। তবে সানি যদি সেদিন শাড়ি পড়ে অনুষ্ঠানে আসেন ,তাহলে তাঁদের কোনও আপত্তি নেই। এছাড়াও এই সদস্যের দাবি, সানির জীবনের পুরনো ঘটনাবলী খুব একটা ভালো নয়। তাই তাঁরা এই ধরনের ঘটনায় কাউকে উৎসাহ দেন না। পাশাপাশি তাঁদের দাবি না মানা হলে, তিনি গণ আত্মহত্যার পথে যাওয়ারও হুমকি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+