আলোচনার টেবিলে বসতে রাজি কৃষকরা! কোন শর্তে বরফ গলাতে রাজি আন্দোলনকারীরা?

আন্দোলকারী কৃষকরা ফের আলোচনার টেবিলে বসতে রাজি। তবে আলোচনায় বসার আগে বেশ কয়েকটি শর্ত রেখেছেন কৃষক নেতারা। এদিকে কৃষকরা নিজেদের অনড় অবস্থান থেকে কিছুটা সরে এসে সুর নরম করার নেপথ্যে কোন কারণ? সোমবারই আন্দোলনকারীদের চাপে ফেলতে কেন্দ্র ১০টি কৃষক সংগঠনের সঙ্গে আলচোনায় বসেছিল। সেই ১০টি সংগঠন কৃষি আইনকে সমর্থন জানায়।

কেন্দ্রকে টলাতে পারছে না আন্দোলনকারীরা

কেন্দ্রকে টলাতে পারছে না আন্দোলনকারীরা

এদিকে ভারত বনধ, অনসন কর্মসূচি, রাজনৈতিক দলগুলির সমর্থন পেয়েও কেন্দ্রকে টলাতে পারছে না আন্দোলনকারীরা। তবে তারা নিজেরাও জেদ ধরে রেখেছেন। এই পরিস্থিতি অমিত শাহ নিজে গিয়েছিলেন কৃষকদের সঙ্গে আলোচনা করতে। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। তবে তাপরও কেন্দ্রের তরফে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছিল কৃষকদের। তবে তা খারিজ করে দিয়েছিলেন কৃষকরা।

সুর নরম করল আন্দোলনকারী কৃষকরা

সুর নরম করল আন্দোলনকারী কৃষকরা

এদিকে এই পরিস্থিতিতে ফের সুর নরম করল আন্দোলনকারী কৃষকরা। তবে এই সুর নরমের মাঝেও অনড় রয়েছে কৃষকদের প্রত্যয়। কৃষকদের স্পষ্ট দাবি, কেন্দ্রের তরফে দেওয়া আগের যে প্রস্তাবগুলি কৃষকরা খারিজ করেছে, তা নিয়ে আোচনা করা যাবে না। তাছাড়া আলোচনা হতে হবে কৃষি আইন প্রত্যাহারের লক্ষ্যকে সামনে রেখেই। সেই শর্ত মেনে পরবর্তী বৈঠকের দিনক্ষণও জানিয়ে দেওয়া হবে বলে জানান কৃষক নেতারা।

কেন্দ্রকে পাল্টা চাপে ফেলার নীতি

কেন্দ্রকে পাল্টা চাপে ফেলার নীতি

মূলত, কৃষকদের এই দাবি এবার ফের কেন্দ্রকে পাল্টা চাপে ফেলার নীতি। কারণ গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যের কৃষকদের সমর্থন পেতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তরাখণ্ডের ১০০ জন কৃষক রবিবার দেখা করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে। হরিয়ানার কষকদের তরফে ২৯ জন প্রতিনিধিও দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। এদিকে কর্ণাটকে কংগ্রেসের শরিক জেডিএস নেতা এইচডি কুমারস্বামী হঠাৎই পাল্টি খেয়ে কৃষি আইনকে সমর্থন জানিয়েছেন। এরপরই হাওয়া বদলাতে শুরু করে ধীরে ধীরে।

কৃষক সংগঠনগুলির অভিযোগ

কৃষক সংগঠনগুলির অভিযোগ

এরই মাঝে কৃষক সংগঠনগুলির অভিযোগ, 'কেন্দ্র বারংবার পুরোনো সব প্রস্তাবই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে উপস্থাপন করছে। তারা তাদের যুক্তি থেকে নড়ছে না। তাই আমরাও অনড়, তিনটি কৃষি আইনকেই প্রত্যাহার করতে হবে। এটাকে মাথায় রেখেই কেন্দ্রকে পরবর্তী আমন্ত্রণ পত্র পাঠাতে হবে আমাদের। সেই বুঝেই আমরা আলোচনায় বসব। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে এটা নির্ভর করছে কেন্দ্রের উপর।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+