ক্যাপিটল হিলের পুনরাবৃত্তি দিল্লিতে! প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় উ়ডল 'কৃষকদের পতাকা'

দিল্লিতে লালকেল্লায় ট্রাক্টর নিয়ে পৌঁছল বিক্ষোভরত কৃষকরা। দিল্লি সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ বাঁধে এদিন সকাল থেকেই। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কৃষকদের। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। তবে, রাস্তা পরিবর্তন করে ইতিমধ্যেই সেন্ট্রাল দিল্লি এলাকায় পৌঁছে গিয়েছে বিক্ষোভরত কৃষকরা। রিং রোডের দিকে অগ্রসর হচ্ছে তারা। এদিকে যে রাস্তা দিয়ে ট্রাক্টর মিছিল এগোনোর কথা সেখানেই অবস্থানে বসে পুলিশ। এই আবহে পুলিশের চোখে ধুলো দিয়ে লালকেল্লায় পৌঁছয় কৃষকদের একটি দল।

কৃষকদের উপর লাঠিচার্জ

কৃষকদের উপর লাঠিচার্জ

সিঙঘু ও টিকরি সীমান্তের কাছে বিক্ষোভরত কৃষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ৷ বাধা অতিক্রম করে কৃষকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে৷ কাঁদানে গ্যাসের শেল ফাটায়৷

১১টি মেট্রো স্টেশন সাময়িক ভাবে বন্ধ

১১টি মেট্রো স্টেশন সাময়িক ভাবে বন্ধ

ইতিমধ্যেই কৃষক বিক্ষোভের জেরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রিন লাইনের মোট ১১টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছে দিল্লির মেট্রো রেল কর্তৃপক্ষ। যে মেট্রো স্টেশনগুলি বন্ধ হয়েছে সেগুলির মধ্যে রয়েছে ব্রিগেড হোশিয়ার সিং, বাহাদুরগড় সিটি, পন্ডিত শ্রীরাম শর্মা স্টেশন, টিকরি সীমান্ত, টিকরি কালা, ঘেভরা, মুন্ডকা শিল্পাঞ্চল, মুন্ডকা, রাজধানী পার্ক, নাঙ্গলাই রেল স্টেশন এবং নাঙ্গলাই স্টেশন। এই সমস্ত স্টেশনগুলিতে যাত্রীদের বেরোতে দেওয়া হচ্ছে তবে এখান থেকে মেট্রোয় উঠতে পারবেন না কোনও নিত্যযাত্রী।

রেড ফোর্ট মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়ে

রেড ফোর্ট মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়ে

এদিকে, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজকে সামনে রেখে রেড ফোর্ট মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে, যাত্রীরা মেট্রো স্টেশন থেকে বেরোতে পারবেন না। তবে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমআরসি। এগুলি ছাড়াও কেন্দ্রীয় সচিবালয়, প্যাটেল চক, শিল্প ভবন এবং লোককল্যাণ মার্গ স্টেশনগুলিও কুচকাওয়াজের কারণে বেলা সাড়ে বারোটা পর্যন্ত বন্ধ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+