দিল্লিতে বাড়িতে আগুন ধরিয়েছে দাঙ্গাকারীরাই, আপ বিধায়কের অভিযোগ ওড়াল দমকল

দিল্লিতে বাড়িতে আগুন ধরিয়েছে দাঙ্গাকারীরাই, আপ বিধায়কের অভিযোগ ওড়াল দমকল

শান্ত হয়ে গিয়েছে উত্তর-পূর্ব দিল্লির অধিকাংশ এলাকা। দোকান বাজার আস্তে আস্তে খুলছে। মানুষ বেরোতে শুরু করেছে রাস্তায়। এরই মধ্যে আবার অশান্তির অভিযোগ করলেন ওখলা বিধানসভা কন্দ্রের আপ বিধায়ক আমানতুল্লাহ। তিনি দাবি করেছেন গতকাল ফের জেগে উঠেছিল হিংসাকারীরা। উত্তর-পূর্ব দিল্লির অম্বে এনক্লেভে একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। যদিও দমকলের দাবি সেই বাড়িতে আগুন লাগার সঙ্গে হিংসাকারীদের কোনও যোগ নেই।

বাড়িতে আগুন দিল হিংসাকারীরা

বাড়িতে আগুন দিল হিংসাকারীরা

ওখলা বিধানসভা কেন্দ্রের আপ বিধায়ক আমানতুল্লাহ অভিযোগ করেছেন গতকাল রাতে ফের অশান্ত হয়ে উঠেছিল উত্তর পূর্ব দিল্লি। অম্বে এনক্লেভের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলেছে সেই বাড়ি। যদিও দমকল দফতরের দাবি এর সঙ্গে হিংসাকারীদের কোনও যোগ নেই। বাড়িটিতে আগুন লেগেছে অন্যকারণে। যদিও দিল্লি পুলিস ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

 গ্রফতার আপ নেতা

গ্রফতার আপ নেতা

দিল্লির হিংসায় প্ররোচনা দেওয়া এবং গোয়েন্দা অফিসারকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চাঁদবাগের আপ কাউন্সিলর তারিক হুসেনকে। তাঁর বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর পরিমানে পেট্রোল বোমা, পাথর এবং অ্যাসিড। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। ধৃত আপ নেতার বিরুদ্ধে হোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মাকে হত্যার অভিযোগও রয়েছে। যদিও আপ তাকে বহিস্কার করেছে দল থেকে।

স্বাভাবিক হচ্ছে দিল্লি

স্বাভাবিক হচ্ছে দিল্লি

গত চারদিনের হিংসার রেশ কাটিেয় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দিল্লি। উত্তর-পূর্ব দিল্লির অধিকাংশ এলাকাতেই রাস্তায় বেরোতে শুরু করেছেন সাধারণ মানুষ। দোকান বাজার খুলতে শুরু করেছে। পুরসভার পক্ষ থেকেল রাস্তা সাফাইয়ের কাজ হয়েছে। ২ মার্চ এই হিংসা বিধ্বস্ত এলাকায় বোর্ড পরীক্ষা নেওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+