কৃষক-বিক্ষোভের মুখে অসহায় আত্মসমর্পণ, পুলিশ-পেটানোর ভিডিও ভাইরাল মুহূর্তে
প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লি উত্তাল। ট্রাক্টর ব়্যালিতে ধুন্ধমার-কাণ্ড ঘটে গেল রাজধানীর বুকে। লালকেল্লায় কৃষকরা লাগিয়ে দিলেন 'অন্য পতাকা'। রণক্ষেত্র পরিস্থিতিতে দিল্লির বুকে ১ জন কৃষকের মৃত্যুও হল।
প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লি উত্তাল। ট্রাক্টর ব়্যালিতে ধুন্ধমার-কাণ্ড ঘটে গেল রাজধানীর বুকে। লালকেল্লায় কৃষকরা লাগিয়ে দিলেন 'অন্য পতাকা'। রণক্ষেত্র পরিস্থিতিতে দিল্লির বুকে ১ জন কৃষকের মৃত্যুও হল। উত্তাল দিল্লিতে ক্ষিপ্ত কৃষকদের রোষানলে পড়লেন পুলিশ। কৃষকদের ভয়ে পুলিশের পালানোর সেই ভিডিও ভাইরাল হল নিমেষেই।

কৃষকদের দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কৃষকের। আর পুলিশের দাবি, ট্র্যাক্টর উল্টে দিল্লির বুকে মৃত্যু হয়েছে একজনের। এদিন সকাল থেকেই দিল্লি সীমান্তে একের পর এক ব্যারিকেড ভেঙে দিল্লির বুকে ঢুকে পড়তে শুরু করে কৃষকরা। আর সেই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি।
লালকেল্লার বুকে প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভ ঘিরে এদিন এমনই ছবি উঠে এল যা ভয়ঙ্কর। কৃষকরা লালকেল্লায় অন্য পতাকা টাঙিয়ে দেন। লাঠি চার্জ থেকে কাঁদানে গ্যাসেও নিয়ন্ত্রণ হারায় পুলিশ। অসহায় পুলিশকে কার্যত আত্মসমর্পণ করতে দেখা যায়। নির্ধারিত রুট বদলে ফেলে পুলিশকে ধরাশায়ী করে দেয়।
#WATCH | Delhi: Protestors attacked Police at Red Fort, earlier today. #FarmersProtest pic.twitter.com/LRut8z5KSC
— ANI (@ANI) January 26, 2021
কৃষকরাই দিল্লির রাস্তায় বোতলবন্দি করে ফেলে পুলিশকে। মুহূর্তে পুলিশকে গ্রাস করে অসহায়তা। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শুরু হয় লাঠি চার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানোর ঘটনা। তাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। উল্টে পুলিশকেই পাল্টা মার দিতে শুরু করে কৃষকরা। শেষে রণেভঙ্গ দিয়ে পগার পার হতে হয় পুলিশকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications