'করাচি' নাম মুছতে হবে ! বেঙ্গালুরুতে বিখ্যাত 'করাচি বেকারি' ঘিরে ক্ষোভ-প্রতিবাদ

হায়দরাবাদেরর বাসিন্দা বা যাঁরা এককালে হায়দরাবাদে থেকেছেন তাঁরা 'করাচি বেকারি' নামটার সঙ্গে খুবই পরিচিত। কুল কেক, কিম্বা অসামান্য স্বাদের স্ন্যাক্সের জন্য বিশ্বজোড়া নাম রয়েছে এই আউটলেটের।

হায়দরাবাদেরর বাসিন্দা বা যাঁরা এককালে হায়দরাবাদে থেকেছেন তাঁরা 'করাচি বেকারি' নামটার সঙ্গে খুবই পরিচিত। কুল কেক, কিম্বা অসামান্য স্বাদের স্ন্যাক্সের জন্য বিশ্বজোড়া নাম রয়েছে এই আউটলেটের। বেঙ্গালুরুতেও 'করাচি বেকারির' জনপ্রিয়তা সমান। তবে পুলওয়ামা পরবর্তী পর্যায়ে পরিস্থিতি খানিকটা পাল্টেছে এই প্রযুক্তিনগরীতে। এবার এই বিখ্যাত আউটলেট ঘিরেই ক্ষোভের ছবি ধরা পড়ল ভারতের সিলিকন ভ্যালিতে।

করাচি নাম মুছতে হবে ! বেঙ্গালুরুতে বিখ্যাত করাচি বেকারি ঘিরে ক্ষোভ-প্রতিবাদ

বেঙ্গালুরুর ১০০ ফিট রোডে করাচি বেকারির আউটলেটের সামনে ২০ থেকে ২৫ জনের একটি দল প্রতিবাদে ফেটে পড়েন কাশ্মীরের পুলওয়ামার ঘটনা ঘিরে। তাঁদের দাবি, ভারতে থাকতে গেলে 'করাচি' নাম মুছে ফেলে ব্যবসা করতে হবে। উল্লেখ্য, ১৯৫৩ সাল থেকে ফ্রুট বিস্কিটের জন্য বিখ্যাত কারাচি বেকারি। পাকিস্তানের নামী শহর করাচির নামাঙ্কিত এই আউটলেট ভারতের বুকে করাচি নাম নিয়ে ব্যবসা করতে পারবে না, এই দাবি তুলে গর্জে ওঠে ওই প্রতিবাদীদের দলটি। প্রসঙ্গত, এই আউটলেটের স্রষ্টা খানচন্দ রামনানি দেশভাগের সময় ভারতে আসেন তৎকালীন পাকিস্তানের করাচি থেকে । তারপর ভারতে এসে 'করাচি বেকারি'র নামে ব্যবসা শুরু করেন। এদিন ,'করাচি বেকারি'-র পক্ষ থেকেএ সেই কথা জানিয়ে বলা হয়, এই আউটলেটের সমস্ত উন্নতির সঙ্গে ভারত সংযুক্তি। ভারত ও ভারতীয়দের ভাবনেক সঙ্গে নিয়েও এই সংস্থা এগিয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অংশে পুলওয়ামায় জওয়ানদের ওপর নৃশংস হামলার পর থেকেই কাশ্মীরি যুবকদের ওপর হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। কাশ্মীরি ছাত্র তথা যুবক যুবতীদের ওপর এই হামলার কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে প্রশাসন। কড়া ব্যবস্থার কথা ঘোষণা করেছে সুপ্রিমকোর্টও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+