মুম্বইয়ের আরে কলোনিতে উৎসবের মরশুমে রণক্ষেত্র ! আটক শিবসেনা নেত্রী, লাগু ১৪৪ ধারা

বাণিজ্যনগরীর ব্যস্ততার মধ্যেই চলছিল শহরের উন্নয়ন -নির্মাণের কাজ। আর সেই নির্মাণের জন্য মুম্বইয়ের আরে কলোনির ২,৬০০ টি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। যার বিরুদ্ধে প্রতিবাদে নামেন পরিবেশবিদরা। সঙ্গে ছিলেন এলাকাবাসীরা। এরপরই রণক্ষেত্রের চেহারা নিতে শুরু করে এলাকা।

শুক্রবার রাতে ২০০ টি গাছ নিধন

মেট্রোর কাজের জন্য মুম্বইয়ের আরে কলোনি এলাকার ২০০ টি গাছ শুক্রবার রাতেই কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। এমন খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। প্রসঙ্গত, আরে কলোনি এলাকার এই গাছগুলিই এই জায়গার 'ফুসফুস' এর সমকক্ষ।

রাতের প্রতিবাদ ও ১৪৪ ধারা

এলাকার বাসিন্দারা যখন এই প্রতিবাদে সামিল হন, তখন প্রতিবাদ তুলতে পৌঁছে য়ায় পুলিশ। দু'পক্ষের মধ্যে সংঘাত বাড়তে থাকে। দেবেন্দ্র ফড়নবীশ সরকারকে তোপ দেগে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন বেশ কয়েকজন। প্রতিবাদীদের মধ্যে ছিলেন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী। এদিন সকাল হতেই এলাকায় লাগু করা হয় ১৪৪ ধারা।

গ্রেফতার শিবসেনা নেত্রী

শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীকে এদিন আটক করে পুলিশ। এরপরই টুইটারে প্রিয়ঙ্কা ক্ষোভ উগড়ে জানিয়ে দেন, তাঁকে জোর করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিবসেনা নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+