রাজ্যকে শেষ করে এখানে চিকিৎসায়! ভুবনেশ্বর এইমসে পার্থকে ঘিরে বিক্ষোভ এই রাজ্যের রোগী-আত্মীয়দের

এসএসকেএম(AIIMS) -এ চিকিৎসদের ওপরে রাজ্যের শাসকদলের রাজনৈতিক প্রভাব থাকতে পারে এই অভিযোগ এবং আদালতের নির্দেশ মতো এদিন সকালে .রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কলকাতা থেকতে এয়ার অ্যাম্বুলেন্সে কর

এসএসকেএম(AIIMS) -এ চিকিৎসদের ওপরে রাজ্যের শাসকদলের রাজনৈতিক প্রভাব থাকতে পারে এই অভিযোগ এবং আদালতের নির্দেশ মতো এদিন সকালে .রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কলকাতা থেকতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। সাদার কাপড়ে ঢেকে নিয়ে গেলেও এইমসে ঢোকার মুখে তীব্র বিক্ষোভের (protest) মুখে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। এইমসে বারে বারে শান্তি বজায় রাখার আবেদন করেন সেখাননকার নিরাপত্তারক্ষীরা।

সকালে এসএসকেএম থেকে ভুবনেশ্বরে

এদিন ভোরে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শনিবার থেকে সেখানেই ভর্তি ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মদন মিত্র কিংবা অনুব্রত মণ্ডলদের মতো নেতারা অনেক সময়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়াতে এসএসকেএম-এ ভর্তি হন, এই অভিযোগউঠেছে বারে বারে। বিরোধীদের পাশাপাশি অভিযোগ ছিল ইডির। যে শুনানির সময় আদালতের তরফে এসএসকেএম চিকিৎসা সংক্রান্ত চূড়ান্ত রিপোর্টের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মতো এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরএইমসে। রাজ্যের মন্ত্রীকে ভুবনেশ্বরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।

কীসের অসুবিধা

কীসের অসুবিধা

অ্যাম্বুল্যান্সে তোলা কিংবা নামানোর সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন কেমন আছেন, কীসের অসুবিধা? প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় ইশারায় বুকে হাত রেখে কিছু বোঝানোর চেষ্টা করেন। পার্থ চট্টোপাধ্যায়ের যাত্রা সঙ্গী হয়েছেন তাঁর আইনজীবী এবং এসএসকেএম-এর এক চিকিৎসক।

এইমসে পৌঁছতেই বিক্ষোভ

এইমসে পৌঁছতেই বিক্ষোভ

এসএসকেএম থেকে কলকাতা বিমানবন্দর কিংবা ভুবনেশ্বর বিমানবন্দর থেকে এইমস পৌঁছনোতে সেরকম কোনও ঝামেলাই চোখে পড়েনি। তবে এইমসে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে হুইল চেয়ারে নামানোর পরে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ ঢেকে দেওয়া হয়েছিল সাদা কাপড়ে। কিন্তুতাতেও রক্ষা হয়নি। এইমসের মধ্যেই তীব্র বিক্ষোভের মধ্যে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরকে কটাক্ষ ছুঁড়ে দেন রোগী এবং তাদের আত্মীয়রা।

বিক্ষোভে এই রাজ্য থেকে যাওয়ারাই

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান মূলক এই রাজ্য থেকে যাওয়া রোগী কিংবা তাঁদের আত্মীয়রাই। বেশিরভাগই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তাঁরা বলেন রাজ্যটাকে শেষ করে এখানে চিকিৎসা করাতে এসেছেন। কেন এসএসকেএম থেকে টাকা খরচ করে পার্থ চট্টোপাধ্যায়কে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন কোনও কোনও বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে দেখার পরে এসএসসি ও টেট নিয়েও প্রশ্ন শুরু করেন। রাজ্যের শিক্ষিত বেকারদের দুরাবস্থার জন্য এরাই দায়ী বলেও অভিযোগ করেন তাঁরা।
তবে এইমসের মধ্যে উত্তেজনা বাড়ছে দেখে, সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা শান্তি বজায় রাখতে আবেদন করেন।
ভুবনেশ্বর এইমসে সূত্রে জানানো হয়েছে, তারা সব বিষয়েই নতুন করে পরীক্ষা করবেন। তারপরেই চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায়ের জন্য চার বিশেষজ্ঞ চিকিৎসকের দল গঠন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+