পুড়ল ইডি সিবিআইয়ের কুশপুতুল, মোদীর গড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেসের
সারা দেশ গতকাল ব্যস্ত ছিল দশেরা পালনে। এই দিন রাবণ দহন করা হয়। কচ্ছের রাণেও পালিত হল দশেরা কিন্তু একটু অন্যরকমভাবে। সেখানে সিবিআই, ইডির কুশ পুতুল দহন করা হল।

প্রতিবাদ প্রক্রিয়া
মূলত এটি কংগ্রেসের একটি প্রতিবাদ প্রক্রিয়া ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। তাঁরা ভুজের হারমিসার পুকুরের ধারে এই প্রতিবাদটি করেছিল। তাঁরা ইডি ও সিবিআইয়ের কুশ পুতুল পড়ানো হল। তাঁরা এদিন এই প্রতিবাদ করে স্লোগান দেয়। কংগ্রেস বিজেপির সরকারের বিরুদ্ধে এই স্লোগান দেয় যে সরকার মূল্য বৃদ্ধি কমাতে ব্যর্থ। পারছে দারিদ্র্য দূরীকরণ করতে। শিক্ষা খাতেও খরচ অনেক বেড়ে যাচ্ছে। জিএসটি আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধেও সোচ্চার হয়য় তাঁরা।

বিজেপি বিরোধী রাজ্য সরকার
এমন কথা বারবার বলছে বহু বিজেপি বিরোধী রাজ্য সরকার। সেই তালিকায় সবার উপরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এর পাশাপাশি ঝারখন্ড তো আছেই। এখন তালিকায় নতুন সংযোজন বিহারও। প্রত্যেকটি রাজ্যেই একাধিক নেতাকে নানাভাবে দুর্নীতির কেস দেওয়া হয়েছে। সরকার ফেলার বহু চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে বহু বিজেপি বিরোধী রাজ্যে। এই তালিকাতেও সবার উপরে রয়েছে বাংলার নাম।

এই তালিকায় কেন বাংলার নাম সবার উপরে?
বিশেষজ্ঞরা বলছেন যে, অন্যান্য রাজ্যে বিজেপি তবু কিছুটা ঠিকঠাক জায়গায় রয়েছে। বাংলায় অনেক আশা জাগিয়েও ব্যর্থ হয় তাঁরা। ২০০ আসনের কথা বলে কোনও মতে ৭০ পেরোয় তাঁরা। এরপর থেকে বিজেপি আরও চাপ বাড়ায় বাংলার রাজ্য সরকারের উপর। আগুনে ঘৃতাহুতি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি কাণ্ড। একাধিক নেতার নাম জরানো হয়েছে নানা আর্থিক দুর্নীতিতে। তালিকায় ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাসের নাম রয়েছে। আছে অরূপ রায়ের নামও। মাঝে মাঝেই ডেকে পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। শুধু ছোঁয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তাঁর সরকারকে কার্যত নাস্তানাবুদ অবস্থা তা বলাই যায়। একদিকে কেন্দ্রের চাপ, অন্যদিকে আবার নেতা মন্ত্রীদের নিজস্ব দুর্নীতি তো আছেই। সব মিলিয়ে চাপে আছে তৃণমূল কংগ্রেস।

দুর্নীতির অভিযোগ
এমনভাবেই দুর্নীতির অভিযোগ ওঠে আপের মনিশ সিসোদিয়ার বিরুদ্ধে। তাঁকে আবগারি দফতরের দুর্নীতিতে কেস দেওয়া হয়। কংগ্রেস ছাড়াও তাই বহু রাজ্য সরকার কেন্দ্রের চাপে রয়েছে। আর এর বিরুদ্ধেই তাঁরা নেমেছিল পথে।












Click it and Unblock the Notifications