নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে দিল্লিতে হিংসা, উত্তর প্রদেশে গুলিতে মৃত ৪, আহত ১২

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে উত্তাল দিল্লি উত্তরপ্রদেশে। এদিন বিকেলে দিল্লিতে আন্দোলন হঠাৎই হিংসাত্মক হয়ে ওঠে। একের পর এক গাড়িতে আগুন লাগানো হয়।

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে উত্তাল দিল্লি উত্তরপ্রদেশে। এদিন বিকেলে দিল্লিতে আন্দোলন হঠাৎই হিংসাত্মক হয়ে ওঠে। একের পর এক গাড়িতে আগুন লাগানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। অন্যদিকে উত্তরপ্রদেশের কানপুরে পুলিশের গুলিতে আটজন, সবমিলিয়ে ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মিরাট ও ফিরোজাবাদে গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের।

বিকেলে হিংসা ছড়াল উত্তরপ্রদেশে

শুক্রবার বিকেলে উত্তরপ্রদেশের ছটি জেলায় আন্দোলন হঠাৎই হিংসার রূপ নেয়। পুলিশের দিকে পাথর ছোঁড়া হয়। একের পর এক পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। এছাড়াও পুলিশ আউটপোস্টেও আগুন লাগানো হয়।

কানপুর, ফিরোজাবাদের লালগঞ্জ এলাকা, বিজনোরের নয়াবাজার এলাকা, হাপুর, মুজফফরনগর, বুলান্দসহর এবং গোরক্ষপুরে বিতর্কিত আইনের বিরুদ্ধে আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশের দিকে পাথর ছোঁড়া ছাড়াও, মোটকবাইক, গাড়িতে আগুন লাগানো হয়।

৪৫ টি জেলায় ইন্টারনেট বন্ধ

হিংসা রুখতে সরকারি তরফে উত্তর প্রদেশের ৪৫ টি জেলায় ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লখনৌতে প্রাথমিকভাবে ২১ ডিসেম্বর দুপুর পর্যন্ত মোবাইল ইন্টারনেট এবং এসএমএস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৫ বছরের এক যুবকের মৃত্যুর পরেই প্রশাসন এই ঘোষণা করে। কানপুরে পুলিশের গুলিতে আটজন গুরুতর আহত হয়েছেন।

দিল্লি গেটের কাছে দরিয়াগঞ্জে গণ্ডগোল

এদিন দিল্লির জামা মসজিদ থেকে বেরনোর পরেই অনেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একটা সময় বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশের দিকে পাথর ছোঁড়ার পরেই পুলিশ পাল্টা লাঠি চালায়। বিক্ষোভকারীরা একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভ সামাল দিতে পুলিশ জল কামানও ব্যবহার করে।

দিল্লিতে বন্ধ একের পর এক মেট্রো স্টেশন

বিক্ষোভের জেরে যাতে সরকারি সম্পত্তির ক্ষতি না হয়, তার জন্য দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ১৭ টি স্টেশন বন্ধ করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+