Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৮ তম লোকসভার প্রোটেম স্পিকার, কে এই ভর্তৃহরি মাহতাব?

এবারের লোকসভায় প্রোটেম স্পিকার হলেন ভর্তৃহরি মাহতাব। সংসদীয় রাজনীতিতে তিনি বেশ পুরনো নাম। ওড়িশা রাজ্য থেকে তিনি দীর্ঘদিন ধরে নির্বাচিত হয়ে এসেছেন। আজ সোমবার সংসদ ভবনে প্রোটেম স্পিকার হিসেবে তিনি দায়িত্ব সামলাবেন।

এদিন বেলা ১০ টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ প্রোটেম স্পিকার হিসেবে তাঁকে শপথ বাক্য পাঠ করান। ১৮ তম লোকসভায় প্রোটেম স্পিকার পদে তিনি বসলেন। সাংসদ ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব তাঁর উপর।

কটক কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন এবার। তাঁকেই এদিন গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রোটেম স্পিকার পদ নিয়েও চাপানউতোর শুরু হয়েছে। এবার আট বারের সাংসদ কোডিকুনিল সুরেশ। সব থেকে বেশি বার নির্বাচিত সাংসদ হিসেবে তাঁর প্রোটেম স্পিকার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। কিন্তু তাঁকে করা হল না। দলিত সম্প্রদায়ের বলেই সুরেশকে এই দায়িত্ব দেওয়া হয়নি। এই কথাও শোনা যাচ্ছে।

Bhartrihari Mahtab

  • কে এই ভর্তৃহরি মাহতাব?

১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। ওডিশার প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত হরেকৃষ্ণ মাহতাবের ছেলে। ভদ্রকে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। নির্বাচনী হলফনামা অনুসার ১৯৭৮ সালে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে আর্টসে স্নাতক হন। পরে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কয়েক দশক ধরে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজু জনতা দলের (বিজেডি) গুরুত্বপূর্ণ সাংসদ ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সাম্প্রতিক বছরগুলোতে দলের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরবর্তীকালে, তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তাঁকে কটক আসন থেকে প্রার্থী ঘোষণা করে। ওই কেন্দ্রে বিজেডির শান্তরূপ মিশ্র লড়াই করেছেন। তাঁকে৫৭ হাজার ভোটে পরাজিত করেন ভর্তৃহরি। ওই আসন থেকে
সপ্তম বার নির্বাচিত হলেন তিনি।

ওড়িশার কটক সংসদীয় আসন থেকে সাত মেয়াদের সাংসদ তিনি। ১৮ তম লোকসভায় সব থেকে বেশি সময় ধরে থাকা সংসদ সদস্যদের অন্যতম। ৬৬ বছর বয়সী এই ব্যক্তি ১৯৯৮ সালে প্রথম বার জয়ী হয়েছিলেন। ১৭ তম লোকসভার চেয়ারপার্সনের প্যানেলে ছিলেন তিনি।

বিজেপি প্রভু জগন্নাথের রাজ্যে এবার যথেষ্ট ভালো ফল করেছে। নবীন পট্টনায়কের ২৪ বছরের রাজ্যপাঠ শেষ হয়েছে। ৭৮ টি আসন পেয়ে সেই রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। এছাড়াও ২১ টি লোকসভার মধ্যে ২০ টি আসনেই গেরুয়া আবির উড়েছে।

তাঁর শেষ মেয়াদে তিনি শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হওয়ার পাশাপাশি তিনি সরকারি ভাষা সংক্রান্ত কমিটির ডেপুটি চেয়ারপার্সন হিসেবেও নিযুক্ত হন। তাঁর বাবা ওড়িয়া ভাষায় দৈনিক সংবাদপত্র দ্য প্রজাতন্ত্র প্রকাশ করেছিলেন। সেই কাগজের মালিক ও সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+