'রাম শিলা' দিয়ে তৈরি হবে অযোধ্যার রামমন্দির! ৩০ বছর ধরে সংগ্রহ করেছে ভিএইচপি
'রাম শিলা' দিয়ে তৈরি হবে অযোধ্যার রামমন্দির। ১৯৮৯ সালে অযোধ্যায় রাম মন্দিরের 'শিলান্যাস' অনুষ্ঠানে যে শিলা ব্যবহার করা হয়েছিল, রামমন্দির নির্মাণ করতেও সেই 'শ্রীরাম' লেখা ইট ব্যবহার করা হবে।
'রাম শিলা' দিয়ে তৈরি হবে অযোধ্যার রামমন্দির। ১৯৮৯ সালে অযোধ্যায় রাম মন্দিরের 'শিলান্যাস' অনুষ্ঠানে যে শিলা ব্যবহার করা হয়েছিল, রামমন্দির নির্মাণ করতেও সেই 'শ্রীরাম' লেখা ইট ব্যবহার করা হবে। ১৯৮৯ সালে সারাদেশে ভক্তদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এই শিলা। তা-ই ব্যবহার করে ভাগবান শ্রীরামের মন্দির হবে।

রামমন্দির আন্দোলনের সাথে জড়িতদের অবদানের জন্য স্মৃতি প্রাচীরও স্থাপন করা হবে। প্রচুর সংবেদনশীল মানুষের এই মন্দির দেখে যাওয়া ইচ্ছা ছিল, তারা দেখে যেতে পারেনিন রামমন্দির। তাঁদের স্মরণেই নির্মিত হবে ওই স্মৃতি সৌধ। সেখানে কোদাই করা থাকবে তাঁদের নাম, যাঁরা এগিয়ে এসেছিসেন রামমন্দির আন্দোলনে।
১৯৮৯ সালে যখন 'শিলান্যাস' অনুষ্ঠিত হয়েছিল, এর মধ্যে প্রায় ৫০,০০০ ইট ব্যবহার করা হয়েছিল। বাকি ইটগুলি প্রায় ৩০ বছর ধরে অযোধ্যায় ভিএইচপির মন্দির কর্মশালায় পড়েছিল। ভিএইচপির মুখপাত্র শরদ শর্মা বলেন, ওই শিলায় গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, বাংলা, তামিল, তেলুগু ও কানাড়া-সহ বিভিন্ন ভাষায় লেখা 'শ্রীরাম'।
প্রায় ২ লক্ষেরও বেশি ইট ভিএইচপি দেশব্যাপী তিন দশক ধরে সংগ্রহ করেছে। বেশ কয়েকটি এনআরআই মন্দির আন্দোলনের সময় 'রাম শিলা' পাঠিয়েছিল। 'রাম শিলা' পাঠিয়ে রামমন্দির গড়তে সাধারণ মানুষ অবদান রাখার চেষ্টা চালিয়েছিল। প্রস্তাবিত মন্দিরের মডেল ডিজাইন করেছেন চন্দ্রকান্ত সোম্পুরা। তিনি বলেন, 'রাম শিলা' ইটের একটি শক্ত ভিত তৈরি করা হবে এবং এর উপর দিয়ে মন্দিরটি উঠে আসবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications