জিএসটি বৈঠকে খাদ্য সরবরাহের উপর কর কম করার প্রস্তাব পিছিয়ে দেওয়া হল
স্বাস্থ্য এবং জীবন বীমা প্রিমিয়ামের উপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি হার কমানোর বহু প্রত্যাশিত সিদ্ধান্ত এদিনও পিছিয়ে গেল। জিএসটি কাউন্সিল তার ৫৫ তম বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিল না। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী শনিবার এই বিষয়টি নিশ্চিত করেছেন। সঠিক মূল্য নির্ধারণ এবং বীমা প্রিমিয়াম-এর জিওএম সম্রাট চৌধুরী এদিন বলেন, আরও বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে এই বিষয়ে। প্রস্তাবটি আবার কাউন্সিলে আনার আগে জানুয়ারিতে জিওএমের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
চৌধুরী আরও বলেছেন যে সঠিক মূল্য নির্ধারণের বিষয়ে GoM-এর রিপোর্ট যা ১৪৮ টি আইটেমের জন্য GST হারের পরিবর্তনের পরামর্শ দিয়েছিল জয়সলমেরে, এই ৫৫ তম GST কাউন্সিলের বৈঠকে তাও এদিন উত্থাপন করা হয়নি। সুইগি এবং জোম্যাটোর মতো অ্যাগ্রিগেটরগুলির মাধ্যমে খাদ্য সরবরাহের জন্য জিএসটি হার কমানোর সিদ্ধান্তও পিছিয়ে দেওয়া হয়েছে, বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, জিএসটি কাউন্সিলের বৈঠক এখনও চলছে।
সম্রাট চৌধুরী এদিন এই প্রসঙ্গে বলেন, "জিএসটি জিওএম-এর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল এদিন, তার অনেক মন্ত্রী মনে করেছেন যে আরও একটি বৈঠক হওয়া উচিত। এটা গ্রুপ বীমা, ব্যক্তিগত বীমা বা বরিষ্ঠ নাগরিকদের বীমার জন্যই হোক না কেন, আমরা এর জন্য আরেকটি মিটিং করব। আমরা পরের বৈঠকে এগুলি নিয়ে আলোচনা করব"।
সূত্র মারফত জানা যাচ্ছে, বীমা প্রিমিয়ামের বিষয়ে জিওএম-এর বৈঠকে কোনও ঐকমত্য ছিল না। শুধু কিছু রাজ্য জিএসটির কম হারের জন্য সেই রাজ্যগুলির রাজস্ব ঘাটতির প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন ছিল।
জিওএম এর আগে স্বাস্থ্য বীমার জন্য প্রবীণ নাগরিকদের দেওয়া প্রিমিয়াম এবং জীবন বীমার জন্য সকলের দ্বারা প্রদত্ত প্রিমিয়ামের উপর জিএসটি ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা করেছিল। টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের উপর জিএসটি পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্ল্যানগুলি সহ সকল ব্যক্তির জন্য ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা করেছিল। আজ সেই সংক্রান্ত বিষয়েও কোনও পরিবর্তন হয়নি বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications