এই রাজ্যে এবার সম্পত্তি কেনা-বেচাতেও আধার বাধ্যতামূলক
সম্পত্তি কেনা-বেচাতেও এবার আধার। প্রতারকদের হাত থেকে বাঁচাতে হায়দরাবাদে স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের তরফে এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে আঙুলের ছাপ মেলানো হবে আধার ডেটাবেসের মাধ্যমে
সম্পত্তি কেনা-বেচাতেও এবার আধার। হায়দরাবাদে স্ট্য়াম্প ও রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের তরফে এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু হয়েছে ট্রায়াল রানও।
আসল ক্রেতা-বিক্রেতাকে নির্দিষ্ট করে রাখতে এবং প্রতারকদের হাত থেকে বাঁচাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। যেসব এলাকায় জমি বা ফ্ল্যাটের চাহিদা বেশি, সেই সব জায়গায় একই সম্পত্তির বারবার বিক্রি বন্ধ করতেই এই উদ্যোগ কাজে আসবে বলে মত সরকারি মহলের।

আধারকে স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে যুক্ত করতে প্রযোজনীয় সব কারিগরী এবং প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থায় সম্পত্তির ক্রেতা, বিক্রেতা ছাড়াও সাক্ষী হিসেবে যিনি থাকবেন, তাঁর আধারের তথ্য এবং আঙুলের ছাপ দিতে হবে। আর আঙুলের ছাপ চেক করা হবে আধারের ডেটাবেসের মাধ্যমে। শুধুমাত্র আঙুলের ছাপ মিললেই সম্পত্তির হাত়বদল সম্ভব হবে।
তথ্য় প্রযুক্তিগত কারণে যদি কোনও ক্রেতা বা বিক্রেতা সমস্যায় পড়েন, সেক্ষেত্রে প্য়ান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের প্রমাণ জমা দিতে হবে। সেই সব বিচার করেই সম্পত্তি রেজিস্ট্রেশন হবে। যদি কোনও অনিয়ম ধরা পড়ে সেক্ষেত্রে দায়িত্বে থাকা আধিকারিককেই দোষী সাব্যস্ত করা হবে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications