সম্পত্তি নিয়ে বিবাদ, বিশিষ্ট শিল্পপতিকেই ছুরি মেরে হত্যা করল তাঁর নাতি!
কথায় আছে 'বিষয়ে বিষ'! শ্রী রামকৃষ্ণ পরমহংস এই উপদেশ দিয়েছিলেন। এই বিষয় সম্পত্তিই যে মানুষে মানুষে বিভেদ ঘটাবে, তেমনটা বহু আগেই আন্দাজ করেছিলেন শ্রী রামকৃষ্ণ। আর বর্তমান সময় যেন অক্ষরে অক্ষরে সেই কথা প্রমাণ করছে।
হায়দরাবাদে ৮৬ বছর বয়সী বিশিষ্ট শিল্পপতি চন্দ্রশেখর জনার্ধন রাওকে তার নিজের নাতিই ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। খুন করার কারণ, সম্পত্তি বণ্টন নিয়ে তীব্র বিতর্ক, আর তাতেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে সে।

ছবি সৌজন্য- PTI
ঠিক কি ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, ২৯ বছর বয়সী নাতি কিলারু কীর্তি তেজা সোমবার রাতে তার দাদুর বাসভবনে যায়। অভিযোগ, সে সম্পত্তি বণ্টন নিয়ে অন্যায় বণ্টনের অভিযোগ তোলে। তেজাকে পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে ৪ কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সে আরও দাবি করে। তর্কাতর্কি চরমে উঠলে, তেজা দাদুকে ৭০ বার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে।
পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান
হত্যাকাণ্ডের সময়, তেজার মা সরোজিনী দেবী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি হস্তক্ষেপের চেষ্টা করেন, কিন্তু হামলায় আহত হন তিনি নিজেও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
যা জানা যাচ্ছে, তেজা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে হায়দরাবাদে ফিরে আসেন। ঘটনার দিন সে মায়ের সাথে দাদুর বাড়িতে যায় এবং তখনই এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।
পুলিশি পদক্ষেপ
পুলিশ খবর পাওয়া মাত্রই তেজাকে গ্রেপ্তার করে এবং এই মামলার তদন্ত শুরু করেছে।
জনার্ধন রাও একজন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক ছিলেন। জাহাজ নির্মাণ, জ্বালানি ও শিল্পখাতে তাঁর বিশাল অবদান ছিল। তার মৃত্যু শিল্প ও ব্যবসায়িক মহলে শোকের ছায়া ফেলেছে। তবে তারই ঘরে যে সম্পত্তি নিয়ে এরকম ঘটনা ঘটে যেতে পারে, তা ভাবতে পারছেন না অনেকেই।












Click it and Unblock the Notifications