করোনা কি অ্যায়সি ত্যায়সি, বাড়িতে থেকে সুরক্ষিত থাকার পরামর্শ প্রোজেরিয়া শিশুদের
করোনা ভাইরাস সঙ্কটের সঙ্গে লড়ছে গোটা দেশ। যে কোনও ধরনের ইতিবাচক খবরই আশার আলো দেখাচ্ছে দেশকে। সেরকমই একটি ভিডিও শেয়ার হল ইউটিউবে। এই ভিডিওটি তৈরি করেছে প্রজেরিয়ায় আক্রান্ত একটি শিশু, ভিডিওটি দেখলেই দর্শকের মুখে অবশ্যই হাসি আসবে।

ভিডিওটির নাম দেওয়া হয়েছে 'স্টে পজিটিভ! আ ট্রিবিউট টু পজিটিভ ফ্রম প্রোজেরিয়া কিডস’ (পজিটিভ থাকুন! ইতিবাচকের প্রতি শ্রদ্ধা নিবেদন এক প্রোজেরিয়া শিশুর পক্ষ থেকে)। এই ভিডিওতে যে গানটি গেয়েছে শিশুটি তা আলতাভ রাজার 'তুম তো ঠহরে পরদেশি’ গানের অনুকরণে। এই গানের মধ্য দিয়ে ওই শিশু সমাজের কাছে এই বার্তা দিতে চেয়েছে যে একসঙ্গে করোনার লড়াই লড়তে হবে এবং জয়ী হতে হবে। গানের শব্দগুলি হল, 'ইস করোনা কি অ্যায়সি ত্যায়সি, হাম জড় সে ইসে উখাদেঙ্গে। ঘর মে সুরক্ষিত রহ কর, ইসে দুর ভাগায়েঙ্গে।’
এই ভিডিওতে যে শিশুশিল্পীকে দেখা গিয়েছে তার নাম শ্রেয়াস বর্মাতে। তিনি মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। দশর্কদের জন্য গান গাইতে পেরে খুবই খুশি সে। সমাজকে তার গানের মাধ্যমে বার্তা দিতে পেরে খুশি শ্রেয়াস। তার সঙ্গে এই ভিডিওতে আরও বেশ কিছু শিশুকে দেখা গিয়েছে যারা দেশের বিভিন্ন প্রান্তে থাকে। ইউটিউবে এই ভিডিও শেয়ার করে মেসেজে বলা হয়েছে, 'প্রোজেরিয়ায় আক্রান্ত শিশুরা বাড়ি থেকে এক হয়ে এই বিশেষ ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছে।’
প্রোজেরিয়া একটি বিরল জিনগত রোগ যার কারণে শিশুরা বুড়ো হয়ে যায়। প্রোজেরিয়া শিশুদের জীবনকাল সাড়ে ১৪ বছর পর্যন্ত।












Click it and Unblock the Notifications