পুজোর মরশুমে ১২.৩০ লাখ রেলকর্মীদের জন্য সুখবর, মিলতে চলেছে বিশেষ বোনাস

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রেল কর্মীদের জন্য় এবার অনুমোদন করেছে প্রোডাক্টিভিটি লাঙ্কড বোনাস বা পিএলবি।

উৎসবের মরশুম আরও উপভোগ্য হয়ে উঠল ভারতীয় রেলের কর্মীদের জন্য। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রেল কর্মীদের জন্য় এবার অনুমোদন করেছে প্রোডাক্টিভিটি লাঙ্কড বোনাস বা পিএলবি। ফলে , পুজোর সময়ে এই বোনাসের ঘোষণা রীতিমত উৎসাহিত করতে চলেছে রোল কর্মীদের।

পুজোর মরশুমে ১২.৩০ লাখ রেলকর্মীদের জন্য সুখবর, মিলতে চলেছে বিশেষ বোনাস

জানা গিয়েছে, দশমীর আগেই নন গেজেটেড কর্মীরা হাতে পেতে চলেছেন এই বোনাসের অর্থ। মূলত রেল কর্মীদের কাজের নিরিখে এই বোনাস দেওয়া হচ্ছে। ৭৮ দিনের বেতনের টাকা এই বোনাসের অর্থমূল্য। এই বোনাস পাবেন আরপিএফ ও আরএসপিএফ কর্মীরাও। প্রায় ১২.৩০ লাখ নন গেজেটেড কর্মীরা এই সুবিধা পেতে চলেছে।

রেলমন্ত্রক মনে করছে এই বোনাসের ফলে রেল কর্মীদের মধ্যে কাজের উদ্যোগ আরও বাড়বে। এই গোটা উদ্যোগে রেলের খরচ হবে ২,২৪৫.৪৫ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন। তিনি জানান, ৬ বছর আগে , ৭৮ দিনের হিসাবের বেতনের মূল্যে বোনাসের বন্দোবস্ত ছিল, সেই নিয়মেই সরকার এই বোনাস দিচ্ছে।

উল্লেখ্য, পীযূষ গোয়েল রেল মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই এই সিদ্ধান্তের ঘোষণা হয়। এরমধ্যে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেল দুর্ঘটনা রোখার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা চালাতে হবে কর্মীদের। আর সেই পথে হাঁটতেই কর্মীদের উৎসাহিত করার এই নতুন উদ্যোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+