Amrit Bharat Trains: মাত্র ৪০০ টাকায় শতাব্দী-রাজধানীর সুবিধা! রেল ট্র্যাকে ঝড় তুলছে আমআদমির 'বন্দে ভারতে'
Amrit Bharat Trains: মাত্র ৪০০ টাকায় ১১০০ কিমি কিংবা বেশি দূরত্ব যাওয়ার জন্য বিশেষ ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে ভারতীয় রেল। এখন শুধু দুটি অমৃতভারত এক্সপ্রেস ট্রেন ছুটছে। তবে আগামী এক বছরে এমন ৫০ টি ট্রেন যাতে ট্র্যাকে ছোটে সেই লক্ষ্যমাত্রা নিয়েছে রেলওয়ে।
সাধারণ মানুষের কথা ভেবেই এহেন পদক্ষেপ ভারতীয় রেলের। বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের অন্যতম পছন্দের ট্রেন। এখনও পর্যন্ত ৫২ টি ট্রেন ছুটছে। তুলনামূলক প্রিমিয়াম এই ট্রেনে সবাই চড়তে পারে না। আর সেজন্যই অমৃত ভারত এক্সপ্রেস (Amritbharat Trains) নিয়ে এসেছে রেল (Indian Railway)।

Amrit Bharat Trains: জেলারেল ক্লাসে আরামদায়ক সফর
Amritbharat ট্রেনটিকে একেবারে আধুনিক ভাবে তৈরি করেছে ভারতীয় রেল (Indian Railway)। কম পয়সাতেও যাত্রীরা যাতে বন্দে ভারতের সুবিধা পেতে পারেন সে বিষয়টি নজর রাখা হয়েছে। দেওয়া হয়েছে আরামদায়ক গদি। আগে জেলারেল ক্লাসের সিট হতো কাঠের কিংবা মোটা পাইপের। দীর্ঘক্ষণ যাত্রা করা অসহ্যের ছিল। কিন্তু নয়া অমৃত ভারত এক্সপ্রেসের (Amritbharat Trains) আসন অনেক বেশি আরামদায়ক।
Amrit Bharat Trains: মোবাইল চার্জারের সুবিধা
জেলারেল ক্লাসেও যাত্রীরা মোবাইল চার্জারের সুবিধা পাবেন গ্রাহকরা। প্রত্যেকটি কুপে চার- থেকে পাঁচটি পয়েন্ট দেওয়া হয়েছে। এমনকি মোবাইল রাখার জন্য স্ট্যান্ডও দেওয়া হয়েছে। অন্যদিকে বোতল রাখার জন্যও সুবিধা রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসের (Amritbharat Trains) জেলারেল কোচে।
Amrit Bharat Trains: প্রথমবার এই সুবিধা রয়েছে
এই শ্রেণির আরেকটি বিশেষত্ব হল সাধারণ শ্রেণিতে টয়লেটের বাইরেও রয়েছে ওয়াশ বেসিন বসানো হয়েছে। সবসময় হাত ধোঁয়ার প্রয়োজনে বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে না। অন্যদিকে অমৃত ভারত এক্সপ্রেসের জেলারেল কোচে বায়ো ভ্যাকুয়াম শ্রেণীর টয়লেটে ব্যবহার করা হয়েছে। শতাব্দী এবং রাজধানীতে এই ধরনের টয়লেট ছিল। বন্দে ভারতেও এই সুবিধা রয়েছে। সাধারণ এই ট্রেনেও (Amritbharat Trains) যাত্রীরা প্রথমবার এই সুবিধা পাবেন।
Amrit Bharat Trains: দরজা-জানলার ডিজাইনে বদল
অর্মত ভারত এক্সপ্রেসের দরজা-জানালার ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে। আগে যানলার বাইরে গ্রিল লাগানো হতো। কিন্ত্য এখন গ্রিল দেওয়া হচ্ছে। সম্পূর্ণ কাচের জানলা দেওয়া হয়েছে।কিছুটা উঁচু করা হয়েছে। যাতে সহজেই খোলা (Amritbharat Trains) যায় জানলা। এছাড়াও এই ট্রেনে যাত্রীরা আরও সুবিধা পাবেন।
মালদহ থেকে এই ট্রেন ব্যাঙ্গালুরুর মধ্যে যাতায়াত করছে। এছাড়াও আরও একটি ট্রেন চলছে অয্যোধ্যা থেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications