Vande Bharat Sleeper Train: লিক হচ্ছে টয়লেট, রয়েছে বড় ত্রুটিও! প্রথম পরীক্ষায় 'ফেল' বন্দে ভারত স্লিপার

Vande Bharat Sleeper Train: চেয়ার কার বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Train) পর বন্দে ভারত স্লিপার নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল (Indian Rail)। খুব শীঘ্রই এই ট্রেন রেল ট্র্যাকে ছুটবে বলে গত কয়েকদিন আগেই জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কিন্তু সময় ঘুরে গেলেও এখনও বন্দে ভারত স্লিপার কবে চলবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) যে রেক তৈরি হয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারির হাতে তুলে দেওয়া হয়েছে তাতে কোয়ালিটি সংক্রান্ত বেশ কিছু ইস্যু সামনে এসেছে বলে খবর। আর সেই কারণে প্রথম বন্দে ভারত স্লিপার কবে চলবে তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। এমনটাই 'অমর উজালা'য় প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

vande bharat

ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের ভারত আর্থ মুভার্স লিমিটেড এই ট্রেন (Vande Bharat Sleeper Train) তৈরি করার দায়িত্বে ছিল। আগে অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে রণকৌশলে বদল এনেছে এই সংস্থা। বর্তমানে ট্রান্সপোর্ট, মাইনিং সহ অন্যান্য ক্ষেত্রেও উপকরণ তৈরি করছে। সেই অনুযায়ী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সেট তৈরি করেছে সংস্থা। ভারতীয় রেলওয়ের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি BEML-এর বেঙ্গালুরু কারখানায় তৈরি করা হয়েছে।

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই ট্রেন (Vande Bharat Sleeper Train) চালু করার টার্গেট নেয় সংস্থা। রেলের কোচ প্রোডাকশন ইউনিট, চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি এই ট্রেনের পরীক্ষা চালায়। সম্প্রতি একটি সংস্থার তরফে জমা পড়েছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। আর তাতে ট্রেনে মান নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে বলেও দাবি। আর তা রীতিমত চিন্তা বাড়িয়েছে রেল আধিকারিকদের।

'অমর উজালা'র প্রকাশিত খবর অনুজায়ী, ট্রেনের ভিতরের অংশে বেশ কিছু সমস্যা সামনে এসেছে। ইন্টারনাল প্যানেলে বেশ কিছু সমস্যা সামনে এসেছে। সেই ফাঁক দিয়ে আরশোলা সহ বিভিন্ন কীট সহজেই ঢুকে যেতে পারে। যাতে যাত্রীদের বিপদের মুখে পড়তে হতে পারে। এমনকি ট্রেনের সাইড লোওয়ার বার্থ ঠিক মতো কাজ করছে না। টয়লেটেও একাধিক সমস্যা ধরা পড়েছে বলে ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

এমনই ছোট-বড় অন্তত ৮১ টি ইস্যু বার করেছে আইসিএফ। ইতিমধ্যে ভারত আর্থ মুভার্স লিমিটেডকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এখন দেখার এই সমস্যা মিটিয়ে কত তাড়াতাড়ি ভারতের রেল ট্র্যাকে ছুটতে পারে নয়া এই বন্দে ভারত স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper Train) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+