পুলওয়ামার হামলার পরই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ভেসে এল সমর্থন, শুরু তুমুল বিতর্ক

এর আগে ভারত বিরোধিতার অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এবার পুলওয়ামায় হামলার পরও সেই একই চিত্র দেখা গেল।

নানা কারণে এর আগে ভারত বিরোধিতার অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও উঠেছে। আর এবার পুলওয়ামায় হামলার পরও সেই একই চিত্র দেখা গেল।

পুলওয়ামার হামলার পরই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ভেসে এল সমর্থন, শুরু তুমুল বিতর্ক

আলিগড় মুসলিম বিশ্বিদ্যালয়ের গণিতের ছাত্র বলে দাবি করা বাসিম হিলাল টুইটে এই হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করে। 'হাউ ইজ দ্য জইশ' বলে ব্যঙ্গ করে সে। তারপরই সেই টুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুধু হিলালই নয়, পাকিস্তানপন্থী বেশ কয়েকটি টুইট হ্যান্ডল পুলওয়ামার হামলার পর উৎসবে মেতে ওঠে। এই হামলারে সার্জিক্যাল স্ট্রাইক ২.০ বলে ব্যাখ্যা করা হয়। পাকিস্তান পন্থীরা এই হামলাকে আসল সার্জিক্যাল স্ট্রাইক বলেও আখ্যা দিয়ে ব্যঙ্গ করে। কেউ কেউ এটাকে জইশের ভ্যালেন্টাইন ডে উপহার বলেছে।

সবমিলিয়ে পাকিস্তানপন্থীরা ভারতে বসে পুলওয়ামার হামলা নিয়ে উল্লাস প্রকাশ করেছে। এমনকী হামলাকারী আদিল দারকে নায়কের মর্যাদা দিয়ে এই ভারত বিরোধী টুইটার হ্যান্ডলগুলি। ভারতীয়দের রক্ত ঝরিয়ে কাফুর সেনাদের জাহান্নমে পাঠানো হয়েছে বলে উল্লাস প্রকাশ করা হয়েছে।

টুইটারের তরফে অ্যাকাউন্টগুলি ব্লক করা হয়েছে। পাশাপাশি ভারত সরকারের তরফ থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+