জাল্লিকাট্টু প্রতিবাদে মাথাচাড়া দিয়েছে অসামাজিক, দেশদ্রোহী শক্তি : পন্নিরসেলবম
গত সোমবার চেন্নাইয়ের মেরিনা বিচে পুলিশ যেভাবে বলপ্রয়োগ করে জাল্লিকাট্টু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে, তাতে বিতর্কের মুখে পড়তে হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবমকে।
চেন্নাই, ২৭ জানুয়ারি : গত সোমবার চেন্নাইয়ের মেরিনা বিচে পুলিশ যেভাবে বলপ্রয়োগ করে জাল্লিকাট্টু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে, তাতে বিতর্কের মুখে পড়তে হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবমকে। মূলত বিরোধী নেতা এম কে স্তালিন চেন্নাইয়ের অশান্তির জন্য দায়ি করেছেন মুখ্যমন্ত্রীকে। তারই জবাব এদিন বিধানসভায় দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভায় পন্নিরসেলবম বলেন, "সেদিন মেরিনা বিচে দেশদ্রোহী কার্যকলাপ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছিল। আন্দোলনকারীরা আলকায়দা নেতা ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করা হচ্ছিল। কিছু আন্দোলনকারী তামিলনাড়ুকে আলাদা দেশ ঘোষণার দাবি করছিল। কেউ কেউ কালো পতাকা দেখিয়ে প্রজাতন্ত্র দিবস বয়কট করার হুমকিও দিয়েছিল।"

পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দাবি, "আমি কথা দিচ্ছি, সোমবার চেন্নাইয়ে হিংসার ঘটনার পিছনে যারা ছিল তাদেরকে চিহ্নিত করা হবে এবং মামলা দায়ের করা হবে। তাছাড়া পুলিশ প্রথমে পদক্ষেপ নেয়নি। কিন্তু প্রজাতন্ত্র দিবস পর্যন্ত তারা এই আন্দোলন চালাবে এমন খবর পাওয়ার পরই পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।"
কিন্তু পুলিশ প্রতিবাদী সমেত অটোতে আগুন জ্বালিয়ে দিয়েছে এমন ফুটেজও সামনে এসেছে। এপ্রসঙ্গে পন্নিরসেলবম বলেন, "আমি আশ্বস্ত করছি যে ফুটেজ দেখা গিয়েছে তার ভিডিওটি যদি সত্যিকারের হয়, তাহলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশদ্রোহী, অসামাজিক শক্তি থেকে প্রতিরক্ষার জন্য টিয়ারগ্যাস এবং মৃদু লাঠিচার্জ করা হয়েছে।"












Click it and Unblock the Notifications