Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রয়াগরাজ থেকে ১৪০ কিমি দীর্ঘ জনসংযোগ নৌ যাত্রা করে মোদীর গড়ে আসছেন প্রিয়াঙ্কা

রাজনীতিতে এসেই সাড়া ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পূর্ব অংশের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। আর তাই জনসংযোগ বাড়াতে ১৪০ কিমি দীর্ঘ নৌ যাত্রা করছেন তিনি।

রাজনীতিতে এসেই সাড়া ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পূর্ব অংশের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। আর তাই জনসংযোগ বাড়াতে ১৪০ কিমি দীর্ঘ নৌ যাত্রা করছেন তিনি। এদিন সাতসকালে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন তিনি। সেখান থেকে গঙ্গায় নৌ যাত্রা করবেন তিনি। পৌঁছবেন বারাণসীতে। গঙ্গার ধারে বসবাস করা জনবসতির সঙ্গে জনসংযোগ করবেন প্রিয়াঙ্কা। লোকসভা নির্বাচনে তাঁদের সাহায্যের আবেদন জানাবেন।

প্রয়াগরাজে প্রিয়াঙ্কা, শুরু করছেন ১৪০ কিমি দীর্ঘ নৌ যাত্রা

তিনদিনের এই বোট যাত্রা শুরু হচ্ছে মানাইয়া ঘাট থেকে। প্রিয়াঙ্কা সকাল ১১টা নাগাদ দমদমা ঘাটে পৌঁছবেন। ১২টার সময় প্রিয়াঙ্কা পৌঁছবেন সিরসা ঘাটে। দুপুর ১টা নাগাদ লক্ষগ্রহ ঘাটে। এদিন দিনের শেষে যে ঘাটে প্রিয়াঙ্কা শেষবার থামবেন সেটি হল বিকেল ৪টের সময় ভদোহী ঘাট।

এদিকে প্রিয়াঙ্কা যখন ব্যস্ত থাকছেন নৌ যাত্রায় প্রচারে, তখন কর্ণাটকে প্রচার শুরু করবেন রাহুল গান্ধী। এদিন কালবুর্গিতে প্রচার করবেন রাহুল। লোকসভার দিন ঘোষণার পর এই প্রথম কর্ণাটকে প্রচারে আসছেন রাহুল। এই রাজ্যে ২৮টির মধ্যে ৮টি আসনে কংগ্রেস লড়াই করছে। বাকী ৮টি আসনে লড়ছে এইচডি দেবগৌড়ার দল জেডিএস।

প্রসঙ্গত, লোকসভার প্রচারে নয়া চমক এনেছেন প্রিয়াঙ্কা। প্রয়াগরাজ থেকে তিনি প্রচার শুরু করছেন 'সচ্চি বাত প্রিয়াঙ্কাকে সাথ' এই শীর্ষককে সামনে রেখে। মূলত জনসংযোগই আসল হতে চলেছে। প্রয়াগরাজ থেকে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে গিয়ে থামবেন প্রিয়াঙ্কা। দোলের আগেই এই যাত্রা শেষ করবেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+