প্রিয়াঙ্কা মাতালেন রোড-শো, স্বামী রবার্ট তখন মাকে নিয়ে ইডির প্রশ্নবাণের মুখোমুখি
কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে প্রথম উত্তরপ্রদেশ সফরে লখনউয়ে রোড শো করছেন প্রিয়াঙ্কা গান্ধী। স্বামী রবার্ট ভদরা তখন সোমবার ফের ইডির মুখোমুখি হলেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে প্রথম উত্তরপ্রদেশ সফরে লখনউয়ে রোড শো করছেন প্রিয়াঙ্কা গান্ধী। স্বামী রবার্ট ভদরা তখন সোমবার ফের ইডির মুখোমুখি হলেন। এবার রাজস্থানের একটি জমি কেলেঙ্কারিতে ইডি তাঁকে ও তাঁর মৌরিন ভদরাকে তাঁকে তলব করা হয়েছিল। সেইমতো রবার্ট ও মৌরিন ভদরা জয়পুরে ইডি দফতরে হাজিরা দিলেন।

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পরই ৬ ফেব্রুয়ারি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির মুখোমুখি হবেন বলে জানিয়েছিলেন। সেইমতো ৬ ফেব্রুয়ারি তিনি ইডি দফতরে যান। স্ত্রী প্রিয়াঙ্কা সেদিন প্রথমবার রাজনীতিতে পা দিয়ে অফিসে পদার্পণ করেন। নিজে স্বামী রবার্টকে ইডি দফতরে দিয়ে এসে কংগ্রেস দফতরে প্রবেশ করেন।
তারপর টানা তিনদিন তাঁকে জেরা করা হয়েছিল। মাঝে দুদিন বাদ দিয়ে তিনি ফের ইডির মুখোমুখি হলেন। ইডি কর্তৃক দায়ের করা লন্ডনে সম্পত্তি কেনা নিয়ে একটি মানি-লন্ডারিং মামলা ছিল রবার্টের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ রাজস্থানের বিকানেরে একটি জমি কেলেঙ্কারিতে। লন্ডনের মানি-লন্ডারিংয়ের সঙ্গে বিকানেরে জমি কেলেঙ্কারির লিঙ্ক খুঁজে পেয়েছে ইডি, এমনটাই খবর তদন্তকারী সূত্রে।
Rajasthan: Robert Vadra and his mother Maureen Vadra arrive in Jaipur for questioning in connection with a money-laundering case related to a land scam in Bikaner. pic.twitter.com/SEyvFMVtfR
— ANI (@ANI) February 11, 2019
লন্ডনের একটি সম্পত্তি ক্রয় নিয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ১২, ব্রায়ানস্টন স্কোয়ারের ওই সম্পত্তির মূল্য ১.৯ মিলিয়ন পাউন্ড, যা ভদরার মালিকানাধীন। তা নিয়েই ইডির প্রশ্নবান তিনদিন ধরে সামলানোর পর এবার রাজস্থানের জমি কেলেঙ্কারির প্রশ্নবাণ তিনি কেমনভাবে সামলান, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও ওয়াকিবহাল মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications