Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘বিজেপি হ্যায় তো মুমকিন হ্যায়’, সুর খোদ প্রিয়াঙ্কা গান্ধীর গলায়, কিন্তু কেন?

শনিবার দিল্লির রামলীলা ময়দানে "ভারত বাঁচাও" মিছিলে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বিজেপিকে কটাক্ষ করে বলে উঠলেন "বিজেপি হ্যায় তো মুমকিন হ্যায়"। অর্থাৎ বিজেপি আছে বলেই সবকিছু সম্ভব!

‘বিজেপি হ্যায় তো মুমকিন হ্যায়’, সুর খোদ প্রিয়াঙ্কা গান্ধীর গলায়

বেকারত্ব বৃদ্ধি থেকে শুরু করে পেয়াজের দাম বৃদ্ধি, বিজেপির শাসন কালে সবকিছুই সম্ভব। 'ভারত বাঁচাও' মিছিলে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "খবরের কাগজ থেকে শুরু করে সব জায়গাতেই আপনি 'বিজেপি হ্যায় তো মুমকিন হ্যায়'-র উদাহরণ দেখতে পাবেন। কিন্তু আসল সত্যিটা হলো বিজেপি আছে বলেই পেঁয়াজ ১০০ টাকা কেজি, বিজেপি আছে বলেই গত ৪৫ বছরে সব থেকে বেশি বেকারত্ব বৃদ্ধি সম্ভব হয়েছে, বিজেপি আছে বলেই ৪কোটি মানুষ চাকরি খুইয়েছেন।"

এরকম এক কঠিন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা যখন ক্রমশ নিম্নমুখী, জিডিপি ক্রমেই কমছে, এমতাবস্থায় দেশের অর্থনীতিকে রক্ষা করা প্রয়োজন বলে জানান প্রিয়াঙ্কা। নয়া নাগরিকত্ব আইন নিয়েও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। দেশের প্রতিটা মানুষকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুর চড়ানোর জন্যও এদিন অনুরোধ করেন তিনি। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, "আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, তাহলে এই আইনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমরা আজ যদি আওয়াজ না তুলি, ভয় ও মিথ্যার অন্ধকারের ডুবে থাকি, তাহলে দেশের সংবিধানই একদিন ধ্বংস হয়ে যাবে।"

পাশাপাশি দেশে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি নিয়েও এদিন বিজেপির তীব্র সমালোচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। উন্নাওয়ের ধর্ষিতাকে অভিযুক্ত ধর্ষণকারীদের পুড়িয়ে মেরে ফেলার ঘটনার কথাও উল্লেখ করেন তিনি শনিবারের এই মিছিলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+