যদি উদ্দেশ্য সৎ হয় তাহলে অজয় মিশ্রের সঙ্গে মঞ্চে থাকবেন না, কৃষি আইন প্রত্যাহারের পর মোদীকে চিঠি প্রিয়াঙ্কার

যদি উদ্দেশ্য সৎ হয় তাহলে অজয় মিশ্রের সঙ্গে মঞ্চে থাকবেন না, কৃষি আইন প্রত্যাহারের পর মোদীকে চিঠি প্রিয়াঙ্কার

কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে চিঠি লিখে বলেছেন, উদ্দেশ্য যদি সৎ হয় এবং সত্যিই যদি তিনি কৃষকদের কথা ভাবেন তাহলে জয় মিশ্রের সঙ্গে কোনও ভাবেই মঞ্চ ভাগ করে নেবেন না। প্রসঙ্গত উল্লেখ্য লখিমপুরে চার কৃষকরে পিষে হত্যা করেছিল অজয় মিশ্রের েছলে আশিস মিশ্র। তারপরেই লখিমপুরের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। ৫ রাজ্যের বিধানসভা ভোটের কথা ভেবে যদি মোদী সরকার এই সিদ্ধান্ত না নেন এবং সত্যিই যদি তিনি কৃষক দরদী হন তাহলে অজয় মিশ্রের সঙ্গে আর মঞ্চ ভাগ করবেন না বলে চিঠিতে লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

কৃষি আইন বাতিল

কৃষি আইন বাতিল

গুরুনানক জয়ন্তীর শুভ দিনে ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেন কৃষকদের কথা ভেবে সরকার কৃষি আইনি প্রত্যাহার করে নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরেই উল্লসিত কৃষকরা উৎসব শুরু করে দেন গোটা দেশে। প্রায় সঙ্গে সঙ্গে কৃষি আইন বিরোধী আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধিন্ত ঘোষণা করে কৃষক সংগঠনগুলি। তবে পুরো পুরি আইনত আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না। সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা।

মোদী চিঠি প্রিয়াঙ্কার

মোদী চিঠি প্রিয়াঙ্কার

মোদী সরকারের এই সিদ্ধান্ত ভোটের কারণে বলে তীব্র আক্রমণ করেছিল কংগ্রেস। ঐতিহাসিক ঘোষণার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন প্রিয়াঙ্কা গান্ধী। চিঠিতে তিনি লিখেছেন , যদি সত্যিই কৃষকদের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা করে থাকেন তাহলে অজয় মিশ্রের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেননা। প্রসঙ্গত উল্লেখ্য লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের পিষে হত্যা করেছিল অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। কেন্দ্রীয় মন্ত্রী বারবার দাবি করেছিলেন তাঁর ছেলে আশিস মিশ্র গাড়ি চালাচ্ছিলেন না। যদিও আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

চিঠিতে কী লিখেছেন প্রিয়াঙ্কা

চিঠিতে কী লিখেছেন প্রিয়াঙ্কা

শিয়রে উত্তর প্রদেশের ভোট। উত্তর প্রদেশ কংগ্রেসে বিশেষ দায়িত্বে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। মোদীর এই ঘোষণা যে ভোটকে নজরে রেখেই তা আঁচ করতে আসুবিধা হয়নি কংগ্রেসের। তাই প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দর মোদীকে চিঠিতে লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, যদি দেশের কৃষকদের প্রতি আপনার মনোভাব সত্যিই সৎ থাকে, তাহলে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির সঙ্গে ডিজিপি কার্যক্রমের মঞ্চ ভাগ করবেন না। ওঁকে বরখাস্ত করুন।' কারণ লখিমপুর খেরিতে নির্দোষ কৃষকদের পিষে হত্যা করেছিল তাঁরই ছেলে আশিস মিশ্র। উত্তর প্রদেশে ভোটের আগে মোদীর এই মাস্টার স্ট্রোক যে বিজেপির ভোট ব্যাঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিল তাতে কোনও সন্দেহ নেই।

কিষাণ বিজয় দিবস

কিষাণ বিজয় দিবস

কৃষকদের এই জয়কে উদাপন করতে চায় কংগ্রেস। ২০ নভেম্বর গোটা দেশে মিছিল করে কংগ্রেস কৃষকদের এই জয়কে উদযাপন করবে বলে জানিয়েছে কংগ্রেস। যদিও কংগ্রেস বিজেপির এই চমককে সহজে হাতছাড়া করতে রাজি নয়। তাই কৃষকদের এই জয়কে নিজের করে নিয়ে কৃষকদরদী হওয়ার লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলে দিতে চাইছে। কারণ পাঞ্জাবে ইতিমধ্যেই অমরিন্দর সিংয়ের সমর্থন পেয়ে গিয়েছে বিজেপি। কারণ বিজেপিকে সমর্থন করার একটাই শর্ত রেখেছিলেন আমরিন্দর। তিনি শর্ত দিয়েছিলেন মোদী সরকার যদি কৃষি আইন প্রত্যাহার করে নেয় তবেই বিজেপিকে সমর্থন করবেন তাঁরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+