মোদীর বিরুদ্ধে রাহুলের ‘তুরুপের তাস’ প্রিয়াঙ্কা! ভোটের মুখে চর্চা তুঙ্গে যোগী-রাজ্যে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখন প্রার্থী ঠিক করতে পারেনি কংগ্রেস। কদিন আগে রাজীব-কন্যা নিজেই জল্পনা উসকে দিয়েছিলেন। এখনও তা নিয়ে জোর চর্চা চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখন প্রার্থী ঠিক করতে পারেনি কংগ্রেস। কদিন আগে রাজীব-কন্যা নিজেই জল্পনা উসকে দিয়েছিলেন। এখনও তা নিয়ে জোর চর্চা চলছে। এরই মধ্যে বিশেষ সূত্রের দাবি প্রিয়াঙ্কা গান্ধীই হতে পারে মোদীর বিরুদ্ধে রাহুলের তুরুপের তাস। বারাণসী থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা বলেছিলেন, দল চাইলে তাঁর প্রার্থী হতে কোনও আপত্তি নেই। এ ব্যাপারে প্রত্যয়ী লেগেছিল তাঁর কণ্ঠস্বর। সূত্রের খবর, প্রিয়াঙ্কা রাজি মোদীর বিরুদ্ধে ভোট-যুদ্ধে নামতে। এখন শুধু রাহুল গান্ধীর অনুমোদনের অপেক্ষা। রাহুল সবুজ সংকেত দিলেই মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাই প্রার্থী হবেন কংগ্রেসে।
কংগ্রেস সভাপতি দাদা রাহুল তাঁকে সক্রিয় রাজনীতিতে আনার পরই জাতীয় রাজনীতিতে কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়। উত্তরপ্রদেশের একাংশের দায়িত্ব দেওয়ার পরই থেকেই তাঁকে প্রার্থী হওয়া নিয়ে নানা রটনা তৈরি হয়। সোনিয়া গান্ধীর কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন, তা নিয়ে কিছুদিন রটনার পর জল্পনা শুরু হয় মোদীর কেন্দ্রে নিয়ে।
প্রিয়াঙ্কা নিজেই তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, কেন নয় বারাণসী। তিনি তৈরি বারাণসীতে প্রার্থী হতে। শুধু দল চাইলেই তিনি প্রার্থী হবেন মোদীর বিরুদ্ধে। প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশে পা দিয়েই যে ঝড় তুলে দিয়েছেন এবং তাঁর আত্মবিশ্বাসে যে তুঙ্গে, তা পরতে পরতে ধরা পড়ছে। ভবিষ্যতে যে সমস্ত হিসাব উল্টে দেওয়ার জন্য তিনি তৈরি, তা দেখাতে শুরু করেছেন প্রথম দিন থেকেই। তিনিই হয়ে উঠতে চলেছেন রাহুলের 'তুরুপের তাস'।












Click it and Unblock the Notifications