উত্তর প্রদেশের ধাঁচেই হিমাচলে এগোচ্ছে কংগ্রেস, প্রচারের প্রধান মুখ সেই প্রিয়াঙ্কা গান্ধী

উত্তর প্রদেশের ধাঁচেই হিমাচলে এগোচ্ছে কংগ্রেস, প্রচারের প্রধান মুখ সেই প্রিয়াঙ্কা গান্ধী

ভোটের দামামা বেজে গিয়েছে হিমাচল প্রদেশে। প্রায় সব রাজনৈতিক দলই প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। উৎসব পেরোনোর অপেক্ষা। তারপরেই হিমাচল প্রদেশে শুরু হয়ে যাবে বিধানসভা ভোট। তার প্রচারের তোরজোর শুরু হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের মতই এবার হিমাচল প্রদেশে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। প্রকারের রণকৌশল ইতিমধ্যেই নির্ধারণ করা হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের মতই হিমাচল প্রদেশে বিধানসভা ভোটের প্রচারের মুখ হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

হিমাচল প্রদেশ বিধানসভা ভোট

হিমাচল প্রদেশ বিধানসভা ভোট

ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে হিমাচল প্রদেশে। এই প্রথম গান্ধী পরিবাের বাইরে কোনও সভাপতির নেতৃত্বে হিমাচল প্রদেশে ভোট করবে কংগ্রেস। সেকারণে এবার প্রথম থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একের পর এক রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। কংগ্রেসও কোনও ভাবে পিছিয়ে নেই। হিমাচল প্রদেশে বিজেপি সরকার থাকলেও কংগ্রেস শক্তিশালী অবস্থানে রয়েছে। সেকারণে আগে থেকেই তৎপর হয়ে উঠেছে কংগ্রেস।

প্রচারে মুখ সোনিয়া

প্রচারে মুখ সোনিয়া

এই প্রথম গান্ধী পরিবারের বাইরে কোনও দলীয় নেতৃত্বের অধীনে থেকে কংগ্রেস ভোটে লড়বে। তবে গান্ধী পরিবারের বাইরে কিছুতেই এখনো পুরোপুরী ভাবে বেরোতে পারছে না কংগ্রেস। সেকারণে এবারও হিমাচল প্রদেশে কংগ্রেসের প্রচারের মুখ প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর হিমাচল প্রদেশেও কংগ্রেসের প্রচারের মুখ প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের মতই প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখেই প্রচারের ময়দানে নামছে কংগ্রেস।

কোথায় কোথায় প্রচার

কোথায় কোথায় প্রচার

দীপাবলির পর থেকেই কংগ্রেসে হয়ে প্রচারে নামছেন প্রিয়াঙ্কা গান্ধী। হিমাচল প্রদেশে ৮টি ব়্যালি করার কথা রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর। ৩১ অক্টোবর থেকে রোড শো শুরু হবে হিমাচল প্রদেশে। ৩১ অক্টোবর কুল্লু এবং মাণ্ডিতে প্রচার করবেন প্রিয়াঙ্কা গান্ধী। তার পরে ৩ নভেম্বর কাঙ্গরা এবং চাম্বায় প্রচার করবেন তিনি। তার পরে ৭ নভেম্বর পর্যন্ত হামির পুর এবং উনায় প্রচার করবেন প্রিয়াঙ্কা গান্ধী। ১০ নভেম্বর সিমলায় প্রচার অভিযান করবেন তিনি। শিরমুরে প্রচার করবেন ১২ নভেম্বর।

৪০ তারকা প্রচারক

৪০ তারকা প্রচারক

ইতিমধ্যেই হিমাচল প্রদেশে ভোটের প্রচারে ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে কংগ্রেস। সেই তালিকায় রয়েছে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী সহ আরও অনেকে তারকা প্রার্থী রয়েছে হিমাচল প্রদেশের ভোটের প্রচারে। উত্তর প্রদেশের মতই হিমাচল প্রদেশেও মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই বিধানসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+