৩৭০ ধারা খারিজ নিয়ে প্রথমবার মুখ খুলে কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী
কাশ্মীর থেকে ৩৭০ ধারা খারিজ করা হয়েছে সপ্তাহ খানেক হয়ে গেল। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। কংগ্রেসে নেতারা দ্বিমত প্রকাশ করেছেন।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা খারিজ করা হয়েছে সপ্তাহ খানেক হয়ে গেল। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। কংগ্রেসে নেতারা দ্বিমত প্রকাশ করেছেন। রাহুলও এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন কিন্তু কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু একটি শব্দও খরচ করেননি। এবার মুখ খুললেন তিনি।

৩৭০ ধারা বিলোপ নিয়ে সরাসরি মোদী সরকাকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেছেন, অসাংবিধানিক পথে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্র।
উত্তরপ্রদেশের সোনভদ্রে সাংবাদিকদের প্রিয়াঙ্কা জানিয়েছেন, কাশ্মীরে যখন ৩৭০ ধারা বহাল করা হয়েছিল তখন বেশ কিছু নিয়মও তৈরি হয়েছিল। সেগুলি না মেনেই মোদী সরকার তা খারিজ করার কথা ঘোষণা করে। কারোর কোনও মতামতই নেয়নি বিজেপি সরকার। কংগ্রেস কিন্তু সবার মতামতের সমান গুরুত্ব দিয়েছে। সবার মতামত নিয়েই আলোচনা করেছে।
গত সপ্তাহেই কাশ্মীরের ৩৭০ ধারা খারিজ করে লাদাখ এবং কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। বিরোধীরা এই নিয়ে সরব হলেও এক কথায সঙ্ঘবদ্ধ বিরোধিতার অভাবে সংসদের দুই কক্ষেই পাস হয়ে যায় বিলটি। কংগ্রেসের অন্দরেও যে এই নিয়ে দ্বিমত ছিল তা প্রকাশ্যে এসে পড়ে। অনেক কংগ্রেস নেতাই সংসদের বাইরে মোদী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।












Click it and Unblock the Notifications