রাহুল থাকছেন না স্পষ্ট হতেই প্রিয়াঙ্কাকে কংগ্রেসের দলনেত্রী করতে শুরু তদ্বির
রাহুল গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর কে হবেন পরবর্তী সভাপতি এই নিয়ে জল্পনা চলছিলই। একাধিক প্রবীণ নেতার নাম উঠে আসছে।
রাহুল গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর কে হবেন পরবর্তী সভাপতি এই নিয়ে জল্পনা চলছিলই। একাধিক প্রবীণ নেতার নাম এতদিনে উঠে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত যোগ্য কাউকে পাওয়া যাচ্ছে না। এরমধ্যে আবার এই পদে প্রিয়াঙ্কা গান্ধী নাম উঠে আসতে শুরু করেছে। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা এবং পূর্ত দফতরের মন্ত্রী সজ্জন সিং বর্মা দাবি করেছেন কংগ্রেস সভাপতি পদে রাহুলের পর একমাত্র যোগ্য ব্যক্তি প্রিয়াঙ্কা গান্ধী।

রাহুল গান্ধী যদিও পদত্যাগ করার সময়ই বলে দিয়েছিলেন গান্ধী পরিবারের কেউ এই পদে বসবে না। এবং পরবর্তী সভাপতি কে হবেন সেটাও তিনি নির্বাচন করে দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। দাদার এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও।
কিন্তু তার পরেও কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের কাউকে বসানোর দাবি উঠছে। এবং এই পদের জন্য প্রিয়াঙ্কা গান্ধী যে একমাত্র যোগ্য ব্যক্তি সেকথা বার বার একাধিক মহল থেকে উঠে আসছে। মধ্য প্রদেশের পূর্ত দফতরর মন্ত্রী বারবার জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী এই পদের জন্য একমাত্র ব্যক্তি। তাঁর মতে গান্ধী পরিবারের কারোর মুখ এই পদে না থাকলে দলটাই অর্থহীন হয়ে যায়।
লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পরেই সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। এই ফলাফলের পর মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন কমলনাথও।












Click it and Unblock the Notifications