Priyanka Gandhi: “পাক সেনার নতিস্বীকারের ছবি কোথায়?” বাংলাদেশ নিয়ে সংসদে সুর চড়া প্রিয়ঙ্কার; পাল্টা বিজেপি
Priyanka Gandhi: দিল্লিতে সেনা হেডকোয়ার্টার থেকে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয় দিবসের (Vijay Diwas) ছবি সরানোর অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress)। সোমবার লোকসভায় এনিয়ে সরব হন প্রিয়ঙ্কা গান্ধী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতের সেনা ও বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে পাকিস্তানি সেনার নতিস্বীকারের ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি প্রিয়ঙ্কার।
সোমবার বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রিয়ঙ্কা গান্ধী। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের প্রশংসা করেন তাঁরই নাতনি। তিনি বলেন, "বাংলাদেশের ভাইবোনেদের কথা শোনার মতো কেউ ছিল না। ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আমি ওনাকে কুর্নিশ জানাতে চাই। ওই কঠিন সময়ে একেবারে সঠিক নেতৃত্ব দিয়েছিলেন তিনি।"

ইন্দিরার (Indira Gandhi) সাহসী পদক্ষেপের জন্যেই পাকিস্তানি সেনা হার মানতে বাধ্য হয়েছিল বলে দাবি প্রিয়ঙ্কার। কিন্তু ভারতীয় সেনার কাছে পাক সেনার সেই নতিস্বীকারের ঐতিহাসিক সেই ছবিই (1971 War Photo) দিল্লির সেনা হেডকোয়ার্টার থেকে সরানো হয়েছে বলে দাবি প্রিয়ঙ্কার। সরকারের জবাব চেয়েছেন কংগ্রেস সাংসদ। যদিও সেই দাবি মানতে নারাজ বিজেপি।
প্রিয়ঙ্কার অভিযোগে এদিন পাল্টা বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "কংগ্রেস নন-ইস্যুকে ইস্যু করতে চায়। এরা এগোতে চায় না। নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। আগামিদিনে সাংসদদের সংখ্যা বাড়বে। কিন্তু কংগ্রেস পুরোনো দিনেই ফিরে থাকতে চায়। কোনও ছবি কোনও জায়গা থেকে সরানো হয়নি। অন্য জায়গায় রাখা হয়েছে। কাউকে অপমানের অভিসন্ধি নেই বিজেপির। উল্টে কংগ্রেস ইতিহাস মুছে দিতে যায়।"
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়েও সংসদে এদিন সুর চড়ান প্রিয়ঙ্কা গান্ধী। এনিয়ে কেন্দ্রের সরকারের তীব্র প্রতিবাদ জানানো উচিত বলে দাবি প্রিয়ঙ্কার। তিনি বলেন, "বাংলাদেশে হিন্দু ও খ্রিষ্টান সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে সরকারের সুর চড়ানো উচিত। কথা বলে বাংলাদেশ সরকারের উচিত ভারতের সাহায্য নেওয়া।












Click it and Unblock the Notifications