রায়বরেলিতে সাপ হাতে প্রিয়ঙ্কা গান্ধী! কংগ্রেসের প্রচারের মাঝে কী ঘটেছে দেখুন ভিডিওতে
উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকেই জল্পনা ছিল গান্ধী পরিবারের এই সাহসী কন্যা বারাণসী থেকে সম্ভবত মোদীকে টক্কর দেবেন। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস সেই রাস্তায় হাঁটেনি।
উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকেই জল্পনা ছিল গান্ধী পরিবারের এই সাহসী কন্যা বারাণসী থেকে সম্ভবত মোদীকে টক্কর দেবেন। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস সেই রাস্তায় হাঁটেনি। তবে, যোগী গড়ে ভাই রাহুল ও মা সনিয়ার জন্য প্রচারে কংগ্রেসকে বাড়তি মাইলেজ দিয়েছেন প্রিয়ঙ্কা। এবার রায়বরেলিতে প্রচারে গিয়ে ফের একবার সাপ হাতে নজর কাড়লেন প্রিয়ঙ্কা!

কিছু দিন আগে উত্তর প্রদেশে কয়েকজন শিশু প্রিয়ঙ্কাকে দেখতে পেয়ে মোদীর নামে 'অশ্রাব্য' কথা বলতে থাকে। যা মাঝপথে থামিয়ে দেন প্রিয়ঙ্কা। তবে গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিজেপির তোপের মুখে পড়ে যান কংগ্রেস নেত্রী । এবার সনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র রায়বরেলিতে গিয়ে সেখানের সাপুড়েদের সঙ্গে কথা বলেন তিনি। আর কথা বলবার সময়ই একটি ছোট সাপকে হাতে তুলে নেন ইন্দিরা গান্ধীর এই নাতনি।
#WATCH Priyanka Gandhi Vadra, Congress General Secretary for Uttar Pradesh (East) meets snake charmers in Raebareli, holds snakes in hands. pic.twitter.com/uTY0R2BtEP
— ANI UP (@ANINewsUP) May 2, 2019
প্রিয়ঙ্কার সামনে যখন সাপের ঝুড়িগুল খোলা,তখন কয়েকজন মিলে সাপুড়েদের ঝুড়ি বন্ধ করতে বলেন। জবাবে প্রিয়ঙ্কা বলে ওঠেন,' কেন.. ভয় পাচ্ছেন?' আর একথা শুনেই উপস্থিত জনতা হেসে ওঠে। আর গোটা পর্বের ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications