যোগীদূর্গে এবার 'ইন্দিরা গান্ধীর নাতনি' প্রিয়াঙ্কার বসবাস শুরু হবে! কংগ্রেস শিবিরে তোড়জোর

দেশের জরুরি অবস্থার বর্ষপূর্তির দিন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপি একের পর এক আক্রমণ শানিয়েছিল ইন্দিরা গান্ধীর আমলের সেই সিদ্ধান্ত ঘিরে। এরপর উত্তরপ্রদেশ শেল্টার হোম নিয়ে প্রিয়াঙ্কার কাছে যোগী সরকার নোটিসও পাঠায়। যার জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন, ' আমি ইন্দিরা গান্ধীর নাতনি । উত্তরপ্রদেশ সরকার তাই যেভাবে খুশি আমাকে হেনস্থা করতে পারে। আমি চিন্তিত নই।' এরপরই মোদী সরকার নিয়ে ফেলে বড় সিদ্ধান্ত।

মোদী সরকারের ডেডলাইন প্রিয়াঙ্কাকে

মোদী সরকারের ডেডলাইন প্রিয়াঙ্কাকে

কংগ্রেস সভানেত্রী সোনিয়া কন্যা তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে নিজের সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় মোদী সরকার। এক মাসের সময়সীমা দিয়ে প্রিয়াঙ্কার কাছে এই নির্দেশ আসে।আগামী ১ অগাস্টের মধ্যে প্রিয়াঙ্কাকে এই বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে মোদী সরকার। দিল্লির ৩৫, লোধি এস্টেট বাংলো প্রিয়াঙ্কার নামে থাকলেও, সেই নাম আপাতত সরকার সরাতে চাইছে বাংলো থেকে।

যোগীদূর্গে প্রিয়াঙ্কা

যোগীদূর্গে প্রিয়াঙ্কা

দিল্লি থেকে মোদী সরকার প্রিয়াঙ্কাকে সরকারি বাসভবন ছাড়তে বলার পরই, সোনিয়া কন্যা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি উত্তরপ্রদেশের লখনউতে গিয়ে বসবাস করবেন। উল্লেখ্য,পূর্ব উত্তরপ্রদেশ কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক। এবার যোগীগড় উত্তরপ্রদেশে গিয়ে থাকলে পার্টির কাজ সামলানো তাঁর পক্ষে সুবিধাজনক হতে পারে বলে মনে করছে প্রিয়াঙ্কা শিবির।

 যোগী বনাম প্রিয়াঙ্কা

যোগী বনাম প্রিয়াঙ্কা

অন্যদিকে, যোগী বনাম প্রিয়াঙ্কার সম্মুখ সমর এবার উত্তরপ্রদেশের মাটিতে দেখার অপেক্ষায় ভারতীয় রাজনীতি। উল্লেখ্য, উত্তরপ্রদেশ চিরকালই গান্ধী পরিবারের পোক্ত দূর্গ ছিল, রাহুল গান্ধীর হাত ধরে আমেঠি কংগ্রেসের হাত ছাড়া হলেও, রায়বরেলি সোনিয়া গান্ধীকে হতাশ করেনি কখনও। উল্লেখ্য, সোনিয়ার আগে তাঁর শাশুড়ি তথা দেশের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি আসন থেকে লোকসভা নির্বাচন লড়েছেন। এরপর সেই উত্তরপ্রদেশে এবার ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গিয়ে বসবাস করবেন বলে স্থির হয়েছে।

 লখনউতে ইন্দিরার মামীর বাড়িতে উঠবেন প্রিয়াঙ্কা

লখনউতে ইন্দিরার মামীর বাড়িতে উঠবেন প্রিয়াঙ্কা

জানা গিয়েছে, লখনউতে ইন্দিরা গান্ধীর মামীর বাড়িতে গিয়ে উঠবেন প্রিয়াঙ্কা গান্ধী। লখনউয়ের বিখ্যাত কউল হাউস এবার প্রিয়াঙ্কার বসবাসের স্থান হতে চলেছে বলে খবর। লখনউয়ের গোখেল মার্গের এই বাংলো এবার ভারতীয় রাজনীতির অন্যতম আকর্ষণের কেন্দ্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+